বাংলাদেশ ০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে! Logo রোড শো বিতর্কে থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা Logo কার সঙ্গে প্রেম করছেন সিডনি সুইনি? সম্পর্ক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী Logo শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, আতঙ্কে জনজীবন Logo সমর্থকদের ভুল ভাঙিয়ে ‘হেক্সা’ জিততে চান রাফিনিয়া Logo টানা ৩০ দিন ডাবের পানি পান করলে শরীরে যেসব পরিবর্তন দেখা দিতে পারে Logo স্মার্টফোনে থাকতে পারে ঝুঁকিপূর্ণ ৫ ধরনের অ্যাপ, এখনই ডিলিট করার পরামর্শ Logo ইউটিউবে এবার শর্টস ফিচার পুরোপুরি বন্ধ করার সুযোগ Logo ‘টপ গান’-এর তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন টম ক্রুজ Logo ৮টি ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৩৬ হাজার, হলফনামায় চমক টলিউড নায়িকা সায়ন্তিকার

করোনা ভ্যাকসিন কেনায় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা ব্যয়, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, করোনা মহামারিতে দেশের মানুষের সুরক্ষার জন্য ভ্যাকসিন কেনায় মোট ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দশম দিনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছর থেকে সরকার ভ্যাকসিনসহ নানা সরঞ্জাম আমদানি ও কেনাকাটার জন্য ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ দিয়েছিল। এর মধ্যে ভ্যাকসিন কেনায় ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা।

ভ্যাকসিন কার্যক্রমের অন্যান্য খাতের খরচও তুলে ধরেন মন্ত্রী। সিরিঞ্জ ক্রয়ে খরচ হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা, দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন খরচ বাবদ ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা এবং সিরিঞ্জ শিপিং ও চার্জ বাবদ ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা ব্যয় হয়েছে।

ভ্যাকসিন আমদানিতে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না—সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। তবে সরকার সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে সক্ষম হয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে!

করোনা ভ্যাকসিন কেনায় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা ব্যয়, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১২:০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬