শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৩:৪৩
শিরোনাম
● ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা ● ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা

ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫, উদ্ধার চাপাতি

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:০০
শেয়ার: mail
ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫, উদ্ধার চাপাতি

পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫০ গ্রাম গাঁজা, দুটি লোহার চাপাতি ও হাতলবিহীন একটি লোহার অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হাদল ইউনিয়নের ধানুয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ফরিদপুর থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধানুয়াঘাটা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন পরিমাণে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি নয়ন প্রামাণিকের বসতঘর থেকে দুটি লোহার চাপাতি ও হাতলবিহীন একটি লোহার অস্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা এলাকার আব্দুর রহমানের ছেলে নয়ন প্রামাণিক (৪০), বেড় হাউলিয়া দক্ষিণপাড়ার আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে মামুন হোসেন (৩০), হাদল মাদরাসাপাড়ার আব্দুর রহমানের ছেলে জাব্বার আলী (২১), ধানুয়াঘাটা বাজারপাড়ার বিল্লাল হোসেনের ছেলে কাউছার আলী (১৯) এবং চাটমোহর উপজেলার আলমনগর এলাকার তাজ উদ্দিনের ছেলে সাকিব উদ্দিন (১৯)।

পুলিশের তথ্য অনুযায়ী, নয়ন প্রামাণিকের বসতঘর থেকে ৫৫ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মামুন হোসেন ও জাব্বার আলীর কাছ থেকে ২৫ পিস করে ইয়াবা, কাউছার আলীর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা এবং সাকিব উদ্দিনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা ১৫৫ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৬ হাজার ৫০০ টাকা এবং ৫৫০ গ্রাম গাঁজার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, ফরিদপুর থানায় যোগদানের পর থেকেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নয়ন প্রামাণিক ইয়াবার বড় ডিলার। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে পাবনা কারাগারে পাঠানো হবে।

ছবির ক্যাপশন: ফরিদপুর থানা চত্বরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ। ছবি: নিজস্ব

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫, উদ্ধার চাপাতি

বিস্তারিত কমেন্টে