বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২১:৫১
শিরোনাম
● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ ● উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ● জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন ● র‍্যাগিংয়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের অর্থদণ্ড ● নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ ● উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ● জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন ● র‍্যাগিংয়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের অর্থদণ্ড ● নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:৩৭
শেয়ার: mail
নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে লালপুর উপজেলার ৪ নম্বর আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালপুরের দক্ষিণ লালপুর এলাকার ফরমান আলীর ছেলে মো. আরিফুজ্জামান বাপ্পী (৪৮) এবং উত্তর লালপুর এলাকার মৃত আলম মোল্লার ছেলে মো. জিল্লুর রহমান (৪১)।

এসআরবি সূত্রে জানা যায়, এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে ঘটনাস্থলের আশপাশে চেকপোস্ট স্থাপন করা হয়। পরে সন্দেহভাজনদের আটক করে তল্লাশি চালানো হলে তাঁদের হেফাজত থেকে ৫২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, আরিফুজ্জামান বাপ্পী উদ্ধার করা হেরোইন মোটরসাইকেলে করে জিল্লুর রহমানের কাছে বিক্রির উদ্দেশ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে লালপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোরের লালপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবসা প্রতিরোধে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে