বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫৫:২১
শিরোনাম
● ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত  ● পূজার আনন্দে মানবিক ছোঁয়া: রুহিয়ায় বস্ত্র বিতরণ করল ‘আগামীর স্বপ্ন’ ● উত্তরায় অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা ● বাকুতে ইসরায়েলি প্রেসিডেন্টের ভাষণ বয়কট করে বাংলাদেশের ওয়াকআউট ● হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি: হুইপ দুলু ● নিউইয়র্কে এবার ‘স্পাইডার-ম্যান ওয়ে’, রাস্তার নামে সুপারহিরো ● দুর্গাপূজায় কোস্ট গার্ডের ৩,৪০০ সদস্য মোতায়েন থাকবে ● বেড়ে গেল স্বর্ণের দাম ● দুর্গাপূজায় প্রথমবার বিআরটিসির ২০০ বিশেষ বাস, টিকিট শুক্রবার থেকে ● বাংলাদেশের শিপিং ও সামুদ্রিক খাতে বিপুল সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী ● ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত  ● পূজার আনন্দে মানবিক ছোঁয়া: রুহিয়ায় বস্ত্র বিতরণ করল ‘আগামীর স্বপ্ন’ ● উত্তরায় অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা ● বাকুতে ইসরায়েলি প্রেসিডেন্টের ভাষণ বয়কট করে বাংলাদেশের ওয়াকআউট ● হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি: হুইপ দুলু ● নিউইয়র্কে এবার ‘স্পাইডার-ম্যান ওয়ে’, রাস্তার নামে সুপারহিরো ● দুর্গাপূজায় কোস্ট গার্ডের ৩,৪০০ সদস্য মোতায়েন থাকবে ● বেড়ে গেল স্বর্ণের দাম ● দুর্গাপূজায় প্রথমবার বিআরটিসির ২০০ বিশেষ বাস, টিকিট শুক্রবার থেকে ● বাংলাদেশের শিপিং ও সামুদ্রিক খাতে বিপুল সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

আবু রায়হান সরকার, নোয়াখালী প্রতিনিধি
আবু রায়হান সরকার, নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:৩৪
শেয়ার: mail
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালুকে (১৯) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ (এসআরবি-১১, সিপিসি-৩)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে বুধবার রাত সোয়া ১১টার দিকে জেলার কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরমণ্ডলিয়া এলাকার রূপসী বাপের বাড়ির ছোটন নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কালু নোয়াখালীর সুধারাম থানার ১১ নম্বর নেয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধন্যপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে।

এসআরবি-১১, সিপিসি-৩-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে সুধারাম থানার নেয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকায় বাদীর রান্নাঘরের ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। প্রেমের প্রলোভন দেখিয়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে রবিউল তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে তাঁদের অভিযান অব্যাহত রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে