বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩২:০৩
শিরোনাম
● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট? ● দুর্গাপূজায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: বিজিবি মহাপরিচালক ● মদিনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার হুতিদের ● গোদাগাড়ীতে সহকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা ● ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত  ● পূজার আনন্দে মানবিক ছোঁয়া: রুহিয়ায় বস্ত্র বিতরণ করল ‘আগামীর স্বপ্ন’ ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট? ● দুর্গাপূজায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: বিজিবি মহাপরিচালক ● মদিনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার হুতিদের ● গোদাগাড়ীতে সহকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা ● ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত  ● পূজার আনন্দে মানবিক ছোঁয়া: রুহিয়ায় বস্ত্র বিতরণ করল ‘আগামীর স্বপ্ন’

পূজার আনন্দে মানবিক ছোঁয়া: রুহিয়ায় বস্ত্র বিতরণ করল ‘আগামীর স্বপ্ন’

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৫০
শেয়ার: mail
পূজার আনন্দে মানবিক ছোঁয়া: রুহিয়ায় বস্ত্র বিতরণ করল ‘আগামীর স্বপ্ন’

শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগ করে নিতে সামাজিক দায়বদ্ধতা থেকে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবহেলিত ও বিধবা সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে নতুন পোশাক (শাড়ি ও থ্রি-পিস) বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আগামীর স্বপ্ন মানবিক সংস্থা’।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রুহিয়ার খড়িবাড়িতে অবস্থিত ‘ডোমিনো স্কুল অব বাংলাদেশ’ প্রাঙ্গণে এ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সংস্থাটির চেয়ারম্যান মো. সাইদুর রহমান সুমিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল জব্বার বলেন, ‘মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হলো পরিধেয় বস্ত্র। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গোৎসবে নতুন পোশাক দুস্থ ও বিধবা নারীদের মনে এক চিলতে হাসি ও আনন্দের আমেজ ছড়িয়ে দেয়। সামাজিক বৈষম্য দূর করে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ার লক্ষ্যে “আগামীর স্বপ্ন মানবিক সংস্থা” যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তাঁদের এই সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।’

সংগঠনের সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর ও রুহিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. সারওয়ার মুরশিদ আহমেদ। তিনি বলেন, ‘সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছানো অনেক সহজ হয়। নিজেদের স্বাভাবিক কাজের বাইরে এসে তরুণদের এই মানবিক প্রয়াস সমাজ গঠনে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।’

সমাপনী বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান মো. সাইদুর রহমান সুমিত বলেন, ‘কোনো ব্যক্তিগত স্বার্থ থেকে নয়, বরং সম্পূর্ণ মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া ও বস্ত্র বিতরণের মতো নানা সেবামূলক কাজের মাধ্যমে আমাদের সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতেও সমাজের কল্যাণে আরও বৃহৎ পরিসরে পাশে থাকার পরিকল্পনা রয়েছে আমাদের।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, সদস্য মো. আহসান হাবীব, সমাজসেবা ফিল্ড অফিসার মো. দেলোয়ার হোসেন, ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমীন সরকার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ডোমিনো স্কুল অব বাংলাদেশের প্রধান শিক্ষক মো. সুমন আলী এবং ‘বনমালী ডট কম’-এর পরিচালক সন্তোষ কুমার বর্মন।

আলোচনা সভা শেষে অতিথিরা এলাকার ৫০ জনেরও বেশি অসহায় ও বিধবা সনাতনী নারীর হাতে দুর্গাপূজার প্রীতি উপহার হিসেবে নতুন শাড়ি ও থ্রি-পিস তুলে দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পূজার আনন্দে মানবিক ছোঁয়া: রুহিয়ায় বস্ত্র বিতরণ করল ‘আগামীর স্বপ্ন’

বিস্তারিত কমেন্টে