বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:১৬:৫৩
শিরোনাম
● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত ● হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ইসরায়েল, না করল সৌদি ● ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার ● শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড ● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত ● হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ইসরায়েল, না করল সৌদি ● ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার ● শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড

বন্যা ও সতর্কীকরণসহ আবহাওয়ার পূর্বাভাস যথাসময়ে পান না কৃষক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:২৬
শেয়ার: mail
বন্যা ও সতর্কীকরণসহ আবহাওয়ার পূর্বাভাস যথাসময়ে পান না কৃষক

প্রতি সপ্তাহে কৃষকদের জন্য বিশেষ কৃষি পূর্বাভাস দিয়ে থাকে আবহাওয়া অধিদপ্তর। একইভাবে দৈনিক ও সাপ্তাহিক বিশেষ পানিসম্পর্কিত ধারণাগত পূর্বাভাস দেয় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এসব আমলে নিয়ে কৃষকদের জন্য বিস্তারিত পূর্বাভাস দিয়ে থাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য সেবা। কিন্তু এ পূর্বাভাস যাঁদের প্রয়োজন, সেই কৃষকের কাছেই পৌঁছায় না।

কৃষি পূর্বাভাস ওয়েব পোর্টালেই বন্দী। অন্যদিকে অতিবৃষ্টি, খরা ও তাপপ্রবাহের আগাম তথ্য না থাকায় ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। প্রতিবছর নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর জমির ফসল। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, প্রান্তিক কৃষকের ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে জ্ঞান না থাকায় তাঁরা কৃষি পূর্বাভাস পাচ্ছেন না। তবে সনাতন পদ্ধতিতে তা পৌঁছে দেওয়া হচ্ছে।

এর মধ্যেই মঙ্গলবার পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর এ দিবস পালিত হয়।

পরিস্থিতি জানতে এই প্রতিবেদক তিনটি জেলার ছয়টি উপজেলার ২০ জন কৃষক ও মাঠ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। উপজেলাগুলো হলো রাজশাহীর সদর, পবা ও চারঘাট, সুনামগঞ্জের তাহিরপুর এবং চট্টগ্রামের আনোয়ারা ও সীতাকুণ্ড। কৃষকরা সবাই জানিয়েছেন, তাঁরা বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবার মোবাইল অ্যাপ ও রেডিও সম্পর্কে জানেন না।

সুনামগঞ্জের তাহিরপুরের কৃষক মোরশেদ মিয়া জানান, এবার আগাম বন্যার খবর না থাকায় হাওরে ৫০ হেক্টর ফসল নষ্ট হয়েছে।

একই উপজেলার আরেক কৃষক সবুজ আহমেদ বলেন, ‘আগে থেকে আবহাওয়ার খবর পাইলে কিছু ব্যবস্থা নিতে পারি। সময়মতো খবর না পেলে আফসোস করা ছাড়া আর কিছু করার থাকে না। বন্যা আর নদীভাঙনে এমনিতেই অনেক কষ্টে আছি।’

চারঘাটের আব্দুল লতিফ জানান, কখন বৃষ্টি হবে, কখন পানি বাড়বে বা খরা হবে—এসব ঠিকমতো জানতে না পারায় অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। এতে অনেক টাকা ক্ষতি হয়।

সীতাকুণ্ডের কৃষক দেবপ্রিয় জানান, প্রতি সপ্তাহে কৃষি আবহাওয়ার তথ্য আসে না। মাঝেমধ্যে কৃষি কর্মকর্তারা এসে কোন সময় কী সার-বিষ প্রয়োগ করতে হবে, সে পরামর্শ দিয়ে থাকেন।

চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান কালের কণ্ঠকে বলেন, ‘চারঘাটে স্থাপন করা ১৭টি অটোমেটিক রেইনগজের মধ্যে একটি মাত্র সচল। এর মাধ্যমে যতটুকু সম্ভব কৃষকের কাছে কৃষি পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেছি।’

সীতাকুণ্ডের কৃষি কর্মকর্তা কল্পনা রহমান বলেন, প্রান্তিক পর্যায়ের বেশির ভাগ কৃষকের ইলেকট্রনিক ডিভাইস চালানোর মতো কারিগরি দক্ষতা না থাকায় তাঁরা ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপ ও রেডিও সম্পর্কে জানেন না। তাঁরা কর্মকর্তাদের কাছ থেকে কৃষি আবহাওয়ার তথ্য পেয়ে থাকেন।

কাজে আসছে না ২১২ কোটি টাকার প্রকল্প

কৃষকের কাছে কৃষি আবহাওয়ার তথ্য পৌঁছাতে ২০১৬ সালে ‘কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ’ প্রকল্প নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিশ্বব্যাংকের অর্থায়নে এ প্রকল্পের মাধ্যমে কৃষি আবহাওয়ার পাঁচ দিনের আগাম তথ্য, দুর্যোগের আগাম সতর্কবার্তা, সপ্তাহে দুই দিন জাতীয় ও আঞ্চলিক বুলেটিন এবং ফসলভিত্তিক পরামর্শ দেওয়া হয়। এর আওতায় দেশের ৪৯২টি উপজেলার চার হাজার ৫৫৪টি ইউনিয়নে আবহাওয়া তথ্যবোর্ড, কিয়স্ক, অটোমেটিক রেইনগজ, ট্যাব ও ১২টি কমিউনিটি রেডিও স্টেশন স্থাপন করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব সুবিধা থেকেও বঞ্চিত কৃষকরা। বেশির ভাগ উপজেলা ও ইউনিয়নে তথ্যবোর্ড ও অটোমেটিক রেইনগজ অকেজো। প্রকল্প শেষ হয়ে গেলেও চাষিরা জানেনই না, এমন কোনো সেবা আছে কি না। প্রকল্পের কমিউনিকেশন অফিসার উর্মী আহসান বলেন, প্রকল্প শেষ হওয়ার পর তা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আইসিটি উইং তদারকি করছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক রওশন আলম বলেন, কৃষি আবহাওয়ার তথ্য কৃষকদের কাছে পৌঁছে দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করেছেন। এ বিষয়ে নিয়মিত আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে বৈঠক করা হয়েছে। সারা দেশে স্থাপিত ১২টি রেডিও স্টেশনই চালু রয়েছে। সেখান থেকে তথ্য আদান-প্রদান করা হচ্ছে।

পূর্বাভাস দেয় তিন প্রতিষ্ঠান

কৃষিকে কেন্দ্র করে সরকারি তিনটি প্রতিষ্ঠান আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে। আবহাওয়া অধিদপ্তর প্রাথমিক পূর্বাভাস দেয়। প্রতিষ্ঠানটি সারা দিনের বৃষ্টি, তাপমাত্রা ও আর্দ্রতার আগাম বার্তা দিয়ে থাকে। নদনদীর পানি হ্রাস-বৃদ্ধি ও বন্যা পরিস্থিতির বিস্তারিত পূর্বাভাস দেয় পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র। আর কৃষির জন্য বিস্তারিত পূর্বাভাস দেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য সেবা।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, কেন্দ্রের নদনদীর আবহাওয়া ও কৃষি পরামর্শ তথ্য সরাসরি কৃষকদের কাছে পৌঁছায় না। প্রথমে এগুলো জাতীয় পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পাঠানো হয়। পরে অধিদপ্তর নিজ উদ্যোগে এসব তথ্য কৃষি পরামর্শ বা অ্যাগ্রো অ্যাডভাইজরি হিসেবে মাঠ পর্যায়ের কৃষকদের মধ্যে প্রচার করে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, অধিদপ্তরের কৃষি আবহাওয়া শাখা থেকে বিশেষ পূর্বাভাস তৈরি করা হয়। এসব পূর্বাভাস প্রতি সপ্তাহে সংস্থার ওয়েবসাইটে অ্যাগ্রোমেট বুলেটিন হিসেবে আপলোড করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বন্যা ও সতর্কীকরণসহ আবহাওয়ার পূর্বাভাস যথাসময়ে পান না কৃষক

বিস্তারিত কমেন্টে