মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৩:৫৩
শিরোনাম
● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স

অংশ নিলেন সরকারি-বেসরকারি প্রতিনিধিরা

মোরেলগঞ্জে দুর্যোগ মোকাবিলার কৌশল প্রদর্শন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:২৬
শেয়ার: mail
মোরেলগঞ্জে দুর্যোগ মোকাবিলার কৌশল প্রদর্শন

দুর্যোগের ঝুঁকি কমাতে সচেতনতা ও পারিবারিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যবহারিক মহড়ার আয়োজন করা হয়।

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমারসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মোরেলগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস ও সিসিডিবির প্রতিনিধিরাও কর্মসূচিতে যোগ দেন।

ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা। স্টেশনটির সাব-অফিসার মো. গোলাম ফারুকের নেতৃত্বে অনুষ্ঠিত মহড়ায় নিরাপদ আশ্রয় নেওয়া, আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক ব্যবস্থা এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়গুলো তুলে ধরা হয়।

আয়োজকদের ভাষ্য, দুর্যোগের ক্ষতি কমাতে আগে থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। ভূমিকম্প কিংবা অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার জ্ঞান মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য পরিবারের প্রতিটি সদস্যকে সচেতন করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ বাড়াতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। কর্মসূচিতে সহযোগিতা করে কেয়ার (CARE), সিসিডিবি (CCDB), উত্তরণ, সুশীলন, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), হেলভেটাস বাংলাদেশ (HELVETAS Bangladesh) ও জেজেএস (JJS)।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মোরেলগঞ্জে দুর্যোগ মোকাবিলার কৌশল প্রদর্শন

বিস্তারিত কমেন্টে