মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৫১:৫৬
শিরোনাম
● আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক ● নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ● ইলিশের উৎপাদন বাড়াতে জোরালো উদ্যোগ সরকারের ● প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী ● আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়িয়ে সীমান্তে নজরদারি জোরদার বিজিবির ● হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান ● শ্রীলঙ্কা দলে চমক, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেলেন ইশান মালিঙ্গা ● অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন ● বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি ● আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক ● নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ● ইলিশের উৎপাদন বাড়াতে জোরালো উদ্যোগ সরকারের ● প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী ● আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়িয়ে সীমান্তে নজরদারি জোরদার বিজিবির ● হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান ● শ্রীলঙ্কা দলে চমক, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেলেন ইশান মালিঙ্গা ● অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন ● বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

রাঙ্গামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামায়াতের মতবিনিময় সভা

মো. নাজিম আলী, রাঙ্গামাটি প্রতিনিধি
মো. নাজিম আলী, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:০৩
শেয়ার: mail
রাঙ্গামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামায়াতের মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী এবং বিভিন্ন মঠ-মন্দিরের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাঙ্গামাটি শহরের বনরুপা ইসলামিক সেন্টার মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল আলীম। সভা সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মনসুরুল হক।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, রাঙ্গামাটির সভাপতি স্বপন কান্তি মহাজন, সাধারণ সম্পাদক সুব্রত দে, পরিষদের নেতা বিপ্লব দাশ মাইকেল, স্বর্ণটিলা মন্দির পূজা উদ্‌যাপন পরিষদের সেক্রেটারি সুজন কান্তি দে, কালীবাড়ি পূজা কমিটির সভাপতি নন্দন কুমার দে, আসামবস্তি মন্দির পূজা উদ্‌যাপন পরিষদের সেক্রেটারি অজিত দাশ ও পুরাতন বাসস্টেশন মন্দিরের সেক্রেটারি স্বপন দাশ। এ ছাড়া বক্তব্য দেন কোখন দে, মৃদুল ধরসহ বিভিন্ন মঠ-মন্দিরের নেতারা।

জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি আব্দুস সালাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি ইরফানুল হক।

সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের জন্য বিভিন্ন দাবি ও প্রত্যাশা তুলে ধরেন সনাতন ধর্মাবলম্বী নেতারা। এর মধ্যে রয়েছে পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, জরুরি ভিত্তিতে সড়ক মেরামত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

বক্তারা বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও নির্বিঘ্নে উদ্‌যাপনের জন্য প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এ সময় বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা কামনা করেন তাঁরা।

সভায় উপস্থিত জামায়াত নেতারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহযোগিতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সংশ্লিষ্টদের সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করা হয়। সভায় রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাঙ্গামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামায়াতের মতবিনিময় সভা

বিস্তারিত কমেন্টে