সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:২২:২৬
শিরোনাম
● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতূহল ● তিন দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল ● সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ● কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মূর্তি চুরি, আটক ৪ ● ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের ● দায়সারা আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা ● বঙ্গভবন নিরপেক্ষ থাকুক, ঠাকুরগাঁওয়ে চাই ইনসাফের নেতৃত্ব: রাশেদ প্রধান ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতূহল ● তিন দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল ● সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ● কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মূর্তি চুরি, আটক ৪ ● ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের ● দায়সারা আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা ● বঙ্গভবন নিরপেক্ষ থাকুক, ঠাকুরগাঁওয়ে চাই ইনসাফের নেতৃত্ব: রাশেদ প্রধান

বঙ্গভবন নিরপেক্ষ থাকুক, ঠাকুরগাঁওয়ে চাই ইনসাফের নেতৃত্ব: রাশেদ প্রধান

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩:৩৬
শেয়ার: mail
বঙ্গভবন নিরপেক্ষ থাকুক, ঠাকুরগাঁওয়ে চাই ইনসাফের নেতৃত্ব: রাশেদ প্রধান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান বলেছেন, ‘রাষ্ট্রপতির পদ একটি সম্পূর্ণ নিরপেক্ষ পদ। বঙ্গভবনকে রাতের আঁধারে উপনির্বাচনের প্রচারণায় ব্যবহার করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বঙ্গভবন নিরপেক্ষ থাকুক এবং ঠাকুরগাঁওয়ে গড়ে উঠুক ইনসাফের নেতৃত্ব।’

১২ অক্টোবর সোমবার দুপুরে রুহিয়া রেলস্টেশন এলাকায় আয়োজিত এ নির্বাচনী উঠান বৈঠকে তিনি বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন।

বক্তব্যে প্রকৌশলী রাশেদ প্রধান বলেন, ‘আমাদের এলাকার সম্মানিত মুরুব্বি রাষ্ট্রপতি হয়ে দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন, আমরা তাঁকে সম্মান জানাই। কিন্তু রাষ্ট্রপতি কোনো নির্দিষ্ট দলের হতে পারেন না, তিনি পুরো দেশের অভিভাবক। অথচ বঙ্গভবনকে উপনির্বাচনের রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করা হচ্ছে। ঠাকুরগাঁওয়ে কোনো পরিবারতন্ত্র বা বৈষম্যমূলক নেতৃত্ব চলবে না।’

উত্তরবঙ্গের অবহেলিত চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘১৯৭১-পরবর্তী সময়ে উত্তরবঙ্গ চরম অবহেলার শিকার হয়েছে। ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে অনেক এমপি, মন্ত্রী ও রাজনৈতিক নেতা এলেও এ অঞ্চলের মানুষের মৌলিক চিকিৎসাসেবার কোনো উন্নতি হয়নি। উন্নত চিকিৎসার জন্য মানুষকে রংপুর বা ঢাকায় ছুটতে হয়, পথে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারান রোগী। এই অবস্থার অবসান ঘটাতে হবে।’

এ সময় বিরোধী রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, ‘যারা সূর্য ডুবে গেলে লাল-নীল রঙের বোতল খুলে বসে আর রঙিন পানি খেয়ে জীবন কাটায়, তারা কখনো সাধারণ ও মজলুম মানুষের কষ্ট বুঝতে পারবে না। চাঁদাবাজি, দুর্নীতি ও সিন্ডিকেটের বদলে ঠাকুরগাঁওয়ে সত্য ও ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।’

প্রকৌশলী রাশেদ প্রধান আগামী ২৯ তারিখের উপনির্বাচনে ঈমানদারির সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘দীর্ঘ নির্যাতন সহ্য করা মজলুম নেতা দেলোয়ার হোসেন ভাই বিজয়ী হলে ঠাকুরগাঁও ও রুহিয়া অঞ্চলে আধুনিক হাসপাতাল ও চিকিৎসাসেবাসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। তাই ভোট গণনা ও ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিয়ে জয় ছিনিয়ে আনতে হবে।’

উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের সংসদ সদস্য প্রার্থী দেলোয়ার হোসেনসহ জাগপার স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বঙ্গভবন নিরপেক্ষ থাকুক, ঠাকুরগাঁওয়ে চাই ইনসাফের নেতৃত্ব: রাশেদ প্রধান

বিস্তারিত কমেন্টে