সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫২:৪৩
শিরোনাম
● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর ● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর

মনোহরদীতে সতীনকে ফাঁসাতে নিজ সন্তানকে পানিতে চুবিয়ে খুন

সাইফুর রহমান নিশাদ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
সাইফুর রহমান নিশাদ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১:৪২
শেয়ার: mail
মনোহরদীতে সতীনকে ফাঁসাতে নিজ সন্তানকে পানিতে চুবিয়ে খুন

নরসিংদীর মনোহরদীতে সতীনকে ফাঁসাতে গিয়ে নিজ গর্ভজাত শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করে মরদেহ গোপনে সতীনের বিছানায় রেখে আসার নির্মম ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে হত্যাকারী মা রহিমা টুনীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও পুলিশ জানিয়েছে।

৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার নয়াপাড়া গ্রামের নজরুলের তালাবদ্ধ ঘরের বিছানায় চাদর পেঁচানো অবস্থায় তাঁর দ্বিতীয় স্ত্রীর শিশুসন্তান তানজিমার মরদেহ পাওয়া যায়। রহস্যাবৃত এ ঘটনায় শিশুটির নানী চরমান্দালীয়া গ্রামের ফিরোজা বেগম মনোহরদী থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার মৃত শিশু তানজিমার মা রহিমা টুনীকে (২৩) গ্রেপ্তার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য উন্মোচিত হয়।

পুলিশ জানায়, সতীন হনুফাকে ফাঁসাতে রহিমা টুনী গোপনে নিজ গর্ভজাত মেয়ে তানজিমাকে নানাবাড়ি থেকে নিয়ে আসেন। পরে খিদিরপুর এলাকার পাড়াতলা গ্রামের একটি পুকুরের পানিতে চুবিয়ে তাকে হত্যা করেন। এরপর সুযোগমতো স্বামীর বসতঘরের বিছানায় মেয়ের মরদেহ রেখে ঘরের দরজায় তালা দিয়ে চলে যান।

শনিবার গ্রেপ্তারের পর আদালতে রহিমা টুনী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, নিজ সন্তানকে হত্যার অভিযোগে গ্রেপ্তার রহিমা টুনী বর্তমানে জেলহাজতে রয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মনোহরদীতে সতীনকে ফাঁসাতে নিজ সন্তানকে পানিতে চুবিয়ে খুন

বিস্তারিত কমেন্টে