জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ২ নম্বর চর আমখাওয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম আসন্ন ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। জনসেবার ধারাবাহিকতা বজায় রাখা এবং এলাকার সার্বিক উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নিতে তিনি নিজ ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ পুরো ইউনিয়নের মানুষের কাছে আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন।
ইউপি সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মো. রফিকুল ইসলাম সততা, কর্মদক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে জনগণের সেবা করে আসছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। এলাকার অবহেলিত কাঁচা রাস্তা সংস্কার, নতুন রাস্তা তৈরি, সংযোগ সেতু ও কালভার্ট নির্মাণ এবং রাস্তার সুরক্ষায় গাইড ওয়াল নির্মাণের মাধ্যমে স্থানীয় যোগাযোগব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন এনেছেন তিনি।
বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও টিসিবির পণ্য স্বজনপ্রীতি বা মধ্যস্বত্বভোগীর প্রভাব ছাড়াই শতভাগ স্বচ্ছতার মাধ্যমে প্রকৃত উপযুক্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বলেও দাবি করা হয়েছে।
নদীভাঙন, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন এবং সরকারি-বেসরকারি ত্রাণ বিতরণ তদারকি করেছেন তিনি। গ্রাম্য বিচার-শালিসে নিরপেক্ষ ভূমিকা পালন করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন এবং বাল্যবিয়ে রোধে জোরালো ভূমিকা পালন করেছেন।
এলাকাবাসীর ভাষ্যমতে, মো. রফিকুল ইসলাম কেবল একজন জনপ্রতিনিধিই নন, বিপদে-আপদে সাধারণ মানুষের সুখে-দুঃখের একজন বিশ্বস্ত অভিভাবক। যেকোনো প্রশাসনিক বা ব্যক্তিগত প্রয়োজনে তাঁকে দিন-রাত পাশে পাওয়া যায়।
পুনরায় প্রার্থিতা ঘোষণার বিষয়ে মো. রফিকুল ইসলাম বলেন, ‘জনগণের ভালোবাসাই আমার সর্ববৃহৎ শক্তি। দায়িত্ব নেওয়ার পর থেকে আমি নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। ওয়ার্ডের অসম্পূর্ণ উন্নয়নকাজগুলো সম্পন্ন করে ৫ নম্বর ওয়ার্ডসহ চর আমখাওয়া ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র স্বপ্ন। এলাকার টেকসই উন্নয়নের চাকা সচল রাখতে আমি ২০২৭ সালের ইউপি নির্বাচনে আপনাদের মূল্যবান পরামর্শ, সমর্থন ও দোয়া কামনা করছি।’
এলাকার ভোটাররা মনে করেন, বিগত দিনের দৃশ্যমান উন্নয়ন ও জবাবদিহিমূলক কর্মকাণ্ডের কারণে ২০২৭ সালের নির্বাচনে পুনরায় মো. রফিকুল ইসলামকে বিজয়ী করার বিকল্প নেই।
kalprakash.com/IM