শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৩১:৫৩
শিরোনাম
● চুয়াডাঙ্গায় কারিগরদের নিপুন হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা ● জনগণের দোড়গোড়ায় সংসদ সদস্য মাসুদ সাঈদী ● আবারও প্রার্থী ইউপি সদস্য রফিকুল, দোয়া চাইলেন ভোটারদের ● ধ্রুব রাঠির পর বিমানবন্দর থেকে আটক অভিজিৎ দীপকে ● খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বেরোবির কেন্দ্রীয় গ্রন্থাগার ● চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক ● রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা ● চটের আসরে ছিন্নমূল মানুষের সঙ্গে প্রতিমন্ত্রীর দুপুরের খাবার ● মণিরামপুরে ১০ গ্রাম গাঁজাসহ আটক, যুবকের এক মাসের কারাদণ্ড ● রাবি পাঠক ফোরামের সনদ বিতরণ, প্রশিক্ষণ নিলেন ৪৫ জন ● চুয়াডাঙ্গায় কারিগরদের নিপুন হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা ● জনগণের দোড়গোড়ায় সংসদ সদস্য মাসুদ সাঈদী ● আবারও প্রার্থী ইউপি সদস্য রফিকুল, দোয়া চাইলেন ভোটারদের ● ধ্রুব রাঠির পর বিমানবন্দর থেকে আটক অভিজিৎ দীপকে ● খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বেরোবির কেন্দ্রীয় গ্রন্থাগার ● চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক ● রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা ● চটের আসরে ছিন্নমূল মানুষের সঙ্গে প্রতিমন্ত্রীর দুপুরের খাবার ● মণিরামপুরে ১০ গ্রাম গাঁজাসহ আটক, যুবকের এক মাসের কারাদণ্ড ● রাবি পাঠক ফোরামের সনদ বিতরণ, প্রশিক্ষণ নিলেন ৪৫ জন

চলপুখরীয়া সাইক্লোন সেন্টারে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়

জনগণের দোড়গোড়ায় সংসদ সদস্য মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:৩৮
শেয়ার: mail
জনগণের দোড়গোড়ায় সংসদ সদস্য মাসুদ সাঈদী

পিরোজপুর সদর উপজেলার ৪ নম্বর কলাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চলপুখরীয়া সাইক্লোন সেন্টারে জনগণের সুখ-দুঃখের কথা সরাসরি শুনতে এবং এলাকার উন্নয়নমূলক সমস্যা সরেজমিনে দেখে দ্রুত সমাধানের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, ‘জনগণের পাশে থাকা, তাদের মৌলিক ও স্থানীয় সমস্যাগুলো জানা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর স্থায়ী সমাধান করাই আমাদের মূল লক্ষ্য।’

সভা চলাকালে স্থানীয় বাসিন্দারা এলাকার সার্বিক সমস্যা, বিশেষ করে অবকাঠামো ও রাস্তাঘাটের দৃশ্যমান উন্নয়ন, স্বাস্থ্যঝুঁকি এড়াতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন। সংসদ সদস্য ধৈর্য ধরে স্থানীয়দের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

একই সময়ে ৪ নম্বর কলাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাধারণ মানুষের সঙ্গেও পৃথক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সেখানে এলাকাবাসীর নানা প্রত্যাশা, দাবি ও প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য প্রতিনিধি এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাধারণ মানুষের আস্থাকে প্রাধান্য দিয়ে এলাকার উন্নয়নে নিরবচ্ছিন্ন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংসদ সদস্য মাসুদ সাঈদী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জনগণের দোড়গোড়ায় সংসদ সদস্য মাসুদ সাঈদী

বিস্তারিত কমেন্টে