শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:২৬:২৫
শিরোনাম
● রাঙামাটির ছেলে হোসাইনের হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ ● চুয়াডাঙ্গায় কারিগরদের নিপুন হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা ● জনগণের দোড়গোড়ায় সংসদ সদস্য মাসুদ সাঈদী ● আবারও প্রার্থী ইউপি সদস্য রফিকুল, দোয়া চাইলেন ভোটারদের ● ধ্রুব রাঠির পর বিমানবন্দর থেকে আটক অভিজিৎ দীপকে ● খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বেরোবির কেন্দ্রীয় গ্রন্থাগার ● চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক ● রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা ● চটের আসরে ছিন্নমূল মানুষের সঙ্গে প্রতিমন্ত্রীর দুপুরের খাবার ● মণিরামপুরে ১০ গ্রাম গাঁজাসহ আটক, যুবকের এক মাসের কারাদণ্ড ● রাঙামাটির ছেলে হোসাইনের হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ ● চুয়াডাঙ্গায় কারিগরদের নিপুন হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা ● জনগণের দোড়গোড়ায় সংসদ সদস্য মাসুদ সাঈদী ● আবারও প্রার্থী ইউপি সদস্য রফিকুল, দোয়া চাইলেন ভোটারদের ● ধ্রুব রাঠির পর বিমানবন্দর থেকে আটক অভিজিৎ দীপকে ● খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বেরোবির কেন্দ্রীয় গ্রন্থাগার ● চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক ● রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা ● চটের আসরে ছিন্নমূল মানুষের সঙ্গে প্রতিমন্ত্রীর দুপুরের খাবার ● মণিরামপুরে ১০ গ্রাম গাঁজাসহ আটক, যুবকের এক মাসের কারাদণ্ড

ধ্রুব রাঠির পর বিমানবন্দর থেকে আটক অভিজিৎ দীপকে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:০৮
শেয়ার: mail
ধ্রুব রাঠির পর বিমানবন্দর থেকে আটক অভিজিৎ দীপকে

ভারতের দিল্লি বিমানবন্দরে অবতরণের পরপরই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তরে দলটির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই তাঁকে আটক করা হয়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দীপকেকে বহনকারী উড়োজাহাজটি দিল্লি বিমানবন্দরে অবতরণের পর সেখানে প্রবেশ করে পুলিশ। এ সময় ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারে যান দীপকে। তাঁর প্রকাশ করা ভিডিওতে উড়োজাহাজের ভেতর থেকে তাঁকে এবং সিজেপির আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করতে দেখা যায়।

ভিডিওতে উড়োজাহাজের ভেতরে হইচই ও পুলিশের সঙ্গে সিজেপি সদস্যদের তর্ক করতে দেখা যায়। যাত্রীরা উড়োজাহাজ থেকে নেমে যাওয়ার আগেই কেন তাঁদের আটক করতে পুলিশ এসেছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।

ভিডিওতে দীপকেকে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা আমাদের বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, গ্রেপ্তার করুন। আমরা ভয় পাই না।’

উল্লেখ্য, যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল দিল্লি পুলিশ। কর্মসূচি ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থাও নেওয়া হয়।

সূত্র: এনডিটিভি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ধ্রুব রাঠির পর বিমানবন্দর থেকে আটক অভিজিৎ দীপকে

বিস্তারিত কমেন্টে