শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ | ২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:০৯:০৬
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

রাভেন্নার জার্সিতে রোনালদিনহোর অভিষেক হতে পারে ১৫ নভেম্বর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ২:৫১
শেয়ার: mail
রাভেন্নার জার্সিতে রোনালদিনহোর অভিষেক হতে পারে ১৫ নভেম্বর

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদিনহোর ইতালির ক্লাব রাভেন্নার জার্সিতে অভিষেকের সম্ভাব্য তারিখ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ইতালির সংবাদমাধ্যম ইল রেস্তো দেল কার্লিনোর প্রতিবেদন অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর সিরি সিতে রাভেন্নার হয়ে মাঠে নামতে পারেন ৪৬ বছর বয়সী এই ফুটবলার।

প্রতিবেদন অনুযায়ী, ওই দিন বিকেল সাড়ে ৫টায় ফোরলির বিপক্ষে ঘরের মাঠের ডার্বি ম্যাচে রাভেন্নার হয়ে অভিষেক হতে পারে রোনালদিনহোর। সম্ভাব্য এই অভিষেক ঘিরে ইতোমধ্যে সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে।

তবে ম্যাচটির চূড়ান্ত সূচি এখনও ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। সম্ভাব্য সূচি অনুযায়ী, বেনেল্লি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটিই হতে পারে রাভেন্নার জার্সিতে রোনালদিনহোর প্রথম উপস্থিতি।

মাঠে নামার আগেই সমর্থকদের জন্য এসেছে বিশেষ চমক। বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান পাণিনি সংগ্রাহক ও ভক্তদের জন্য একটি বিশেষ প্যাক উন্মোচন করেছে। এতে রাভেন্নার হলুদ-লাল জার্সিতে রোনালদিনহোর ছবি সংবলিত দুটি বিশেষ কার্ড রাখা হয়েছে।

ফলে অভিষেকের আগেই রাভেন্নার সমর্থকদের সংগ্রহে জায়গা করে নিয়েছেন ব্রাজিলের এই তারকা। এখন অপেক্ষা মাঠে নামার। সবকিছু ঠিক থাকলে ১৫ নভেম্বর ফোরলির বিপক্ষে ডার্বি ম্যাচ দিয়েই শুরু হতে পারে রাভেন্না অধ্যায়ে রোনালদিনহোর নতুন যাত্রা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাভেন্নার জার্সিতে রোনালদিনহোর অভিষেক হতে পারে ১৫ নভেম্বর

বিস্তারিত কমেন্টে