মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৩৮:৩০
শিরোনাম
● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স

খাগড়াছড়িতে ব্যবসায়ীর দোকান থেকে ২২ বস্তা গম জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২:০৪
শেয়ার: mail
খাগড়াছড়িতে ব্যবসায়ীর দোকান থেকে ২২ বস্তা গম জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর দোকান থেকে ২২ বস্তা গম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মা মনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ব্যবসায়ী আইয়ুব আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী আইয়ুব আলীর দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানে থাকা খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৫০ কেজি ওজনের ২২ বস্তা গম জব্দ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।

পরে মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদের জিম্মায় ২২ বস্তা গম তবলছড়ি খাদ্যগুদামে পাঠানো হয়।

এ সময় মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক মো. রাজিবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান, সরকারি বস্তাসহ ব্যবসায়ী চাল মজুত করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী আইয়ুব আলীর দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) বিধিমালা, ২০২৪-এর ৬ ধারায় সরকারি চালের বস্তাসহ ২২ বস্তা গম জব্দ করা হয়েছে এবং নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

খাগড়াছড়িতে ব্যবসায়ীর দোকান থেকে ২২ বস্তা গম জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

বিস্তারিত কমেন্টে