বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর অঞ্চল-রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরির পদে ৩৬ জনকে নিয়োগ দেবে। আগামী ১১ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২৮ অক্টোবর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: কর অঞ্চল-রংপুর
বিভাগ: অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
চাকরির ধরন: সরকারি চাকরি
পদসংখ্যা: ৫টি
মোট লোকবল নিয়োগ: ৩৬ জন
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ১১ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬
পদের বিবরণ
পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৭টি
বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৮টি
বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৮টি
বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৪টি
বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৯টি
বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে হবে।
আবেদনের শেষ সময় ২৮ অক্টোবর ২০২৬।
অফিশিয়াল ওয়েবসাইট: tax.rangpur.gov.bd
kalprakash.com/IM