বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫১:৩০
শিরোনাম
● কার্যকর মক্কা চুক্তি, হুতিদের বিরুদ্ধে সরাসরি লড়বে পাকিস্তান-তুরস্ক ও সৌদি ● ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার ট্রাক জব্দ, আটক ২ ● পাবিপ্রবির ক্যাফেটারিয়ার তরকারিতে পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● ‎প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৮ শিক্ষার্থী ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● কার্যকর মক্কা চুক্তি, হুতিদের বিরুদ্ধে সরাসরি লড়বে পাকিস্তান-তুরস্ক ও সৌদি ● ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার ট্রাক জব্দ, আটক ২ ● পাবিপ্রবির ক্যাফেটারিয়ার তরকারিতে পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● ‎প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৮ শিক্ষার্থী ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা

রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:০৯
শেয়ার: mail
রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন

শিক্ষার সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই কম্পিউটার দক্ষতায় এগিয়ে নিতে রাঙামাটিতে নতুন উদ্যোগ নিয়েছে রাঙামাটি আইটি স্কুল। রাঙামাটি সদরের সর্বপ্রথম নিবন্ধনপ্রাপ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টির নিজস্ব উদ্যোগে চালু করা হয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব।

বুধবার (৭ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে এ কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত চন্দ্রা চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার মহাজন, রাঙামাটি আইটি স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আইয়ুব ভূইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুধু পাঠ্যবইয়ের মধ্যে প্রযুক্তি শিক্ষা সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের সরাসরি কম্পিউটার ব্যবহারের সুযোগ করে দেওয়াই এই ল্যাব স্থাপনের মূল উদ্দেশ্য। ল্যাবে এমন ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে প্রতিটি শিক্ষার্থী আলাদাভাবে একটি কম্পিউটারে বসে ব্যবহারিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

প্রাথমিক পর্যায় থেকেই কম্পিউটার ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠলে শিক্ষার্থীদের প্রযুক্তিভীতি দূর হওয়ার পাশাপাশি তাদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও ডিজিটাল দক্ষতা বাড়বে বলে মনে করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

রাঙামাটি আইটি স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আইয়ুব ভূইয়া বলেন, ‘বর্তমান সময়ে কম্পিউটার কোনো অতিরিক্ত বিষয় নয়, এটি শিক্ষারই একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই প্রযুক্তিকে শুধু দেখবে না, বরং নিজের হাতে ব্যবহার করে শিখবে। সেই লক্ষ্যেই প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা কম্পিউটার ব্যবহারের সুযোগ রেখে এই ল্যাব তৈরি করা হয়েছে।’

বিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, এই কম্পিউটার ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা প্রচলিত পাঠ্যবইয়ের পাশাপাশি প্রযুক্তিনির্ভর জ্ঞান ও বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ পাবে। এর মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষার পর্যায় থেকেই প্রযুক্তিতে আত্মবিশ্বাসী ও দক্ষ প্রজন্ম গড়ে উঠবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন

বিস্তারিত কমেন্টে