বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৩৬:৪৯
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:২৫
শেয়ার: mail
সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী দলের নেতা।

মঙ্গলবার রাতে দিল্লি পুলিশ তাদের আটক করে বাসে তুলে নেয়। কংগ্রেস সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, তাদের উত্তর দিল্লির কিংসওয়ে ক্যাম্প থানায় নেওয়া হচ্ছিল।

এর আগে মঙ্গলবার সকালে পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশনের কার্যালয় ‘নির্বাচন সদন’-এর উদ্দেশে মিছিল বের করেন ইন্ডিয়া জোটের বিরোধী দলের সংসদ সদস্যরা। ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা ব্যানার নিয়ে মিছিলে অংশ নেওয়া নেতারা সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

নির্বাচন কমিশনের কার্যালয়ের কাছে পৌঁছানোর পর রাহুল গান্ধীসহ নেতারা অবস্থান কর্মসূচি শুরু করেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং সিইসির ‘একতরফা’ সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

রাহুল গান্ধীর অভিযোগ, নির্বাচন কমিশনের কার্যালয় তাদের অবস্থানস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে হলেও সেখানে তাদের যেতে দেওয়া হচ্ছে না। প্রায় ৩০০ জন সংসদ সদস্য সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে চান বলেও দাবি করেন তিনি।

রাহুল বলেন, “জনগণের প্রতিনিধিরা যদি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে না পারেন, তাহলে গণতন্ত্রের অর্থ কী?”

মঙ্গলবার দুপুরেও রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশ কিছু সময়ের জন্য একটি বাসে তুলেছিল। পরে তারা বাস থেকে নেমে আসেন। সন্ধ্যার পর আবার তাদের আটক করা হয়।

কংগ্রেস সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য দুই নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের জন্য দলের পক্ষ থেকে কমিশনে চিঠি দেওয়া হয়েছিল। কমিশনের কোনো কর্মকর্তা এক-দুই দিনের মধ্যে সাক্ষাতের আশ্বাস দিলে রাহুল অবস্থান কর্মসূচি প্রত্যাহার করতে পারেন—এমন কথাও দলীয় সূত্রে জানা গেছে।

তবে কংগ্রেসের শর্ত ছিল, প্রায় ৩০০ জন সংসদ সদস্যকে একসঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে।

মঙ্গলবারের কর্মসূচিতে ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের সংসদ সদস্যরা অংশ নিলেও জোটের দুই গুরুত্বপূর্ণ দল ডিএমকে ও আম আদমি পার্টি (এএপি) মিছিলে অংশ নেয়নি বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশন ও সিইসি জ্ঞানেশ কুমারকে ঘিরে আন্দোলন আরও জোরদারের ঘোষণা দিয়েছে কংগ্রেস। দলটির পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ প্রচার চালানো হবে। এর মধ্যে সাইকেল ও মোটরসাইকেল মিছিল এবং জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা পোড়ানোর কর্মসূচিও রয়েছে।

২৫ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বুথ পর্যায়ে জনসভা এবং ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বড় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

এ ছাড়া ২৫ ও ২৬ নভেম্বর দিল্লির আশপাশের ছয়টি এলাকা থেকে ‘চলো দিল্লি’ কর্মসূচির আওতায় মিছিল বের করার পরিকল্পনা রয়েছে। মিছিলগুলো ২৬ নভেম্বর সংবিধান দিবসে দিল্লিতে এসে মিলিত হওয়ার কথা।

সংসদের শীতকালীন অধিবেশনেও নির্বাচন কমিশন ও সিইসি জ্ঞানেশ কুমারকে ঘিরে বিভিন্ন অভিযোগ তোলার পরিকল্পনা করেছে কংগ্রেস। দলটি সিইসির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার কথাও জানিয়েছে।

এদিকে নির্বাচন কমিশন-সংক্রান্ত একটি মামলা ভারতের সুপ্রিম কোর্টেও বিচারাধীন রয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে সিইসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে রাজি হয়নি আদালত। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সবসময় শতভাগ নির্ভুল নাও হতে পারে—এমন পর্যবেক্ষণও দিয়েছেন আদালত। মামলাটির শুনানি এখনও চলমান রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক

বিস্তারিত কমেন্টে