শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা থেকে অনুষ্ঠানে যুক্ত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস।
এ সময় বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জনের প্রতিনিধি, মহিলাবিষয়ক অধিদপ্তরের বান্দরবানের উপপরিচালক, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, সাংবাদিকেরা, জেলা শিশু একাডেমির প্রতিনিধি, জেলা শিল্পকলা একাডেমির প্রতিনিধি এবং বাংলাদেশ শিশু একাডেমি, বান্দরবানের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
জাতীয় পর্যায়ের অনুষ্ঠান শেষে সম্মেলন কক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, বান্দরবান পার্বত্য জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য জেলা প্রশাসক সব শিক্ষার্থী ও অভিভাবকের প্রতি আহ্বান জানান।
kalprakash.com/IM