সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৩২:৫১
শিরোনাম
● সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারে রাবি সাংবাদিকদের ৪টার আল্টিমেটাম ● ইউজিসির গবেষণা নির্দেশিকা প্রত্যাখ্যান করে পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন ● নাটোরের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ● গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ● আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উ.কোরিয়া ● মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে ● একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ● গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির ● উচ্ছেদের পরও ফুটপাতে দোকান নিয়ে বসলে কঠোর ব্যবস্থা: আবদুস সালাম ● তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি ● সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারে রাবি সাংবাদিকদের ৪টার আল্টিমেটাম ● ইউজিসির গবেষণা নির্দেশিকা প্রত্যাখ্যান করে পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন ● নাটোরের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ● গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ● আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উ.কোরিয়া ● মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে ● একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ● গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির ● উচ্ছেদের পরও ফুটপাতে দোকান নিয়ে বসলে কঠোর ব্যবস্থা: আবদুস সালাম ● তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২:২৭
শেয়ার: mail
ইনুর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল

জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ডের দাবিতে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন।

সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এর আগে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

প্রসিকিউশনের দাবি, মামলায় ইনুর বিরুদ্ধে প্রমাণিত অপরাধের মাত্রা ও গুরুত্ব বিবেচনায় ১০ বছরের কারাদণ্ড যথেষ্ট নয়। তার অপরাধের গুরুত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত।

এ কারণে ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে হাসানুল হক ইনুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল

বিস্তারিত কমেন্টে