সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:০৭:১৯
শিরোনাম
● আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উ.কোরিয়া ● মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে ● একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ● গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির ● উচ্ছেদের পরও ফুটপাতে দোকান নিয়ে বসলে কঠোর ব্যবস্থা: আবদুস সালাম ● তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি ● ২৫–৩৫ বছর চাকরিতেও পদোন্নতি নেই ● দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে: গভর্নর ● দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের অবরোধ ● ইনুর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল ● আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উ.কোরিয়া ● মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে ● একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ● গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির ● উচ্ছেদের পরও ফুটপাতে দোকান নিয়ে বসলে কঠোর ব্যবস্থা: আবদুস সালাম ● তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি ● ২৫–৩৫ বছর চাকরিতেও পদোন্নতি নেই ● দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে: গভর্নর ● দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের অবরোধ ● ইনুর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল

ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১:১১
শেয়ার: mail
ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী

স্বামী অবসরে বাইরে ঘুরতে বা বেড়াতে নিয়ে যেতে আগ্রহী নন—এমন অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর এক নারী বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

শারজাহ আদালতের পারিবারিক পরামর্শ বিভাগের পরিচালক ড. রাধিয়া হাসান আল রাইসি এক টেলিভিশন অনুষ্ঠানে ঘটনাটি তুলে ধরেন।

তিনি জানান, ওই নারী পারিবারিক পরামর্শ বিভাগে এসে অভিযোগ করেন, তাঁর স্বামী বেশির ভাগ সময় বাড়িতে থাকতেই পছন্দ করেন। তাঁকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া কিংবা কোথাও ভ্রমণের বিষয়ে তাঁর তেমন আগ্রহ নেই।

তবে স্বামী হিসেবে ওই ব্যক্তি উদার, ধৈর্যশীল ও ভদ্র স্বভাবের—এমনটিও স্বীকার করেন নারীটি। তারপরও স্বামীর বাইরে যাওয়া ও বিনোদনের প্রতি অনাগ্রহে তিনি হতাশ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

এ অবস্থায় পারিবারিক পরামর্শ বিভাগের কর্মকর্তারা ওই নারীকে বিষয়টি নিয়ে পুনর্বিবেচনার পরামর্শ দেন। শুধু এমন ছোটখাটো কারণে যেন তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত না নেন, সে বিষয়ে তাঁকে বোঝানোর চেষ্টা করা হয়। অবসরে ঘুরতে চাইলে প্রয়োজনে ভাই-বোন বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সময় কাটানোর পরামর্শও দেওয়া হয়।

ড. আল রাইসি বলেন, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর পছন্দ ও জীবনযাপনের ধরনে কিছুটা অমিল থাকা স্বাভাবিক। তবে প্রতিটি মতপার্থক্যের পরিণতি বিবাহবিচ্ছেদ হওয়া উচিত নয়।

বড় কোনো সংকট বা নির্যাতনের ঘটনা না থাকলে ছোটখাটো পছন্দ-অপছন্দের অমিলকে আইনি বিরোধে না নিয়ে পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতার মাধ্যমে সংসার টিকিয়ে রাখার ওপর গুরুত্ব দেন তিনি। সূত্র: গালফ নিউজ, সামা টিভি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী

বিস্তারিত কমেন্টে