ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাগানবাড়ি ফুটবল টিমের আয়োজনে দিনব্যাপী ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাতে রুহিয়া উপজেলা ক্ষিতীন্দ্র মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
খেলার উদ্বোধন করেন ৫নং রুহিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (রিপন)।
বিশেষ অতিথি ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইনতাজুল হক, ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম, রুহিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র রায়, ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল হোসেন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ভয়েল কুমার সেন (রিপন), সাংবাদিক আহসান হাবিব রুবেল এবং প্রগতি সংঘ ক্লাবের সাবেক ফুটবলার সুফল কুমার সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রুহিয়া প্রধানপাড়া ফুটবল দল চ্যাম্পিয়ন এবং সেনিহাড়ী ফুটবল দল রানারআপ হয়।
খেলায় সভাপতিত্ব করেন হরি পাহান। পুরো খেলা পরিচালনা করেন বিপুল দাস। এ সময় বাগানবাড়ি যুবসমাজের সদস্যসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
kalprakash.com/IM