দেশের ৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড ও বিশেষ ভাতার আওতায় আনতে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। রেলপথ, বিমান ও সড়কপথসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা দেবে সরকার।
রোববার (৪ অক্টোবর) এক মতবিনিময় সভার শুরুতে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি বলেন, মোট ৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হবে। এরই মধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। তবে পারফরম্যান্স পর্যালোচনায় ৩১ জনকে ভাতা থেকে অব্যাহতি দিয়ে নতুন ৯৫ জনকে এই তালিকায় যুক্ত করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, রেল, বিমান ও সড়কপথসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়াবিদদের বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার। এশিয়ান গেমস ও ফুটবলের সার্বিক ফলাফলে সাময়িক হতাশা থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মূল্যায়ন কমিটির প্রতিবেদন পাওয়ার পর সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে।
এশিয়ান গেমস ও ফুটবলের সার্বিক ফল নিয়ে খুব বেশি হতাশ নন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে ফল হতাশাজনক হলেও ভুল থেকে শিখতে চাই। এনএসসির মূল্যায়ন কমিটি করতে বলা হয়েছে, রিপোর্ট পেলে সার্বিক বিষয় তুলে ধরব।’
kalprakash.com/IM