সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:১৮:৩১
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

গ্রিনরোড এস্টেটে ডে-নাইট বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কাল প্রকাশ ডেস্ক
কাল প্রকাশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:৩৪
শেয়ার: mail
গ্রিনরোড এস্টেটে ডে-নাইট বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজধানীর গ্রিনরোড এস্টেট সরকারি কর্মচারী সমাজ কেন্দ্রে ডে-নাইট বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে জমজমাট পরিবেশে ‘মেঘনা’ ও ‘গোমতী’ দলের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

গ্রিনরোড এস্টেট সরকারি কর্মচারী সমাজ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মোশারেফ হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কলাবাগান থানা শাখার আহ্বায়ক মো. সাইফুর রহমান সাইদ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে সভাপতিত্ব করেন গ্রিনরোড এস্টেট সরকারি কর্মচারী সমাজ কেন্দ্রের সভাপতি কাজী জহিরুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিল গ্রিনরোড এস্টেট সরকারি কর্মচারী সমাজ কেন্দ্র।

আয়োজকরা জানান, সরকারি কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার এবং খেলাধুলার চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ফুটবল ম্যাচ ঘিরে অংশগ্রহণকারী দল ও দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

গ্রিনরোড এস্টেটে ডে-নাইট বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে