বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫১:২৭
শিরোনাম
● কার্যকর মক্কা চুক্তি, হুতিদের বিরুদ্ধে সরাসরি লড়বে পাকিস্তান-তুরস্ক ও সৌদি ● ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার ট্রাক জব্দ, আটক ২ ● পাবিপ্রবির ক্যাফেটারিয়ার তরকারিতে পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● ‎প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৮ শিক্ষার্থী ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● কার্যকর মক্কা চুক্তি, হুতিদের বিরুদ্ধে সরাসরি লড়বে পাকিস্তান-তুরস্ক ও সৌদি ● ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার ট্রাক জব্দ, আটক ২ ● পাবিপ্রবির ক্যাফেটারিয়ার তরকারিতে পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● ‎প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৮ শিক্ষার্থী ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা

মাঝরাতে মদ্যপ নির্মাতার আবদার, তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:৪৪
শেয়ার: mail
মাঝরাতে মদ্যপ নির্মাতার আবদার, তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর

বলিউডে যৌন হয়রানি বা কাস্টিং কাউচ নিয়ে বিভিন্ন সময়ে তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অনেকেই। এবার ক্যারিয়ারের শুরুর দিকের তেমনই এক ঘটনা তুলে ধরলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।

অভিনেত্রীর দাবি, বিগ বাজেটের একটি সিনেমায় কাজ করার সময় পরিচালক মাঝরাতে মদ্যপ অবস্থায় তাঁর দরজায় কড়া নাড়েন। এমনকি দরজা খুললে তাঁকে জড়িয়ে ধরার আবদারও করেন পরিচালক।

স্বরা জানান, তনু ওয়েডস মনু সিনেমার সাফল্যের পর একটি বড় বাজেটের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। ওই সিনেমার পরিচালক তাঁকে একাধিকবার অস্বস্তিকর অবস্থায় ফেলেছেন।

সিনেমার দৃশ্যের মহড়ার কথা বলে পরিচালক তাঁকে একা ডেকে পাঠাতেন। ব্যক্তিগতভাবে তাঁকে বার্তা পাঠানোর পাশাপাশি কবিতাও পাঠাতেন। একদিন একটি রোমান্টিক দৃশ্যের মহড়ার জন্য তাঁকে ডেকে পাঠানো হয়।

স্বরা বলেন, “আমি আগে জিজ্ঞেস করি, মহড়ার সময় আর কারা থাকবেন? ওই পরিচালক আমাকে বলেন, ‘তুমি আর আমি, আমরা দুজনে আলোচনা করব।’ আমি বলেছিলাম, না। আপনি অভিনেতা ও ক্যামেরাপারসনকে ডেকেছেন। যদি মহড়া হয়, তাহলে সবার সেটা করা উচিত। আমরা একা কেন মহড়া করব?”

এরপরও পরিস্থিতি বদলায়নি বলে জানান স্বরা। তাঁর কথায়, একটি অতিথিকক্ষে গিয়ে তিনি দেখেন, পরিচালক ও সিনেমাটোগ্রাফার সেখানে বসে মদ্যপান করছেন। সেখানে চিত্রনাট্য পড়েন তিনি। এরপর কোনোভাবে পরিস্থিতি সামলে সেখান থেকে বেরিয়ে আসেন।

তবে ঘটনার শেষ সেখানেই হয়নি। ওই দিন মাঝরাতে ওই পরিচালক তাঁর দরজায় কড়া নাড়তে শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে পরিচালক হয়তো দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়তে পারেন।

স্বরা বলেন, “মাঝরাতে ওই পরিচালক আমার দরজায় কড়া নাড়তে শুরু করেন। আমার মনে হয়েছিল, পরিচালক হয়তো দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়বেন। শেষ পর্যন্ত দরজা খুলতে বাধ্য হই। এরপর মদ্যপ অবস্থায় ওই পরিচালক জিজ্ঞেস করেন, ‘আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি?’”

স্বরা বলেন, “সেদিন আমি ওই পরিচালকের সেই প্রস্তাবে সাড়া দিইনি। বরং তাঁকে কোনোভাবে বুঝিয়ে দ্রুত বিদায় করেছি। পরে তাঁর সঙ্গে অনেকবার দেখা হয়েছে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মাঝরাতে মদ্যপ নির্মাতার আবদার, তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর

বিস্তারিত কমেন্টে