রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:০৭:৩৯
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

আইসিইউতে ভর্তি অভিনেতা কামাল বায়েজীদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১:১৬
শেয়ার: mail
আইসিইউতে ভর্তি অভিনেতা কামাল বায়েজীদ

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ অভিনেতা কামাল বায়েজীদ। হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত এই সদস্যের অসুস্থতার খবরে নাট্য ও চলচ্চিত্রাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাঁর সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

অভিনয়শিল্পী সংঘের একাধিক সদস্য ও কামাল বায়েজীদের সহকর্মীরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের পর তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে সহকর্মীদের মধ্যে উদ্বেগ রয়েছে। কামাল বায়েজীদের দ্রুত আরোগ্য কামনা করে তাঁরা দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন কামাল বায়েজীদ। একাত্তরের যীশু, গেরিলা ও চোরাবালির মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। এ ছাড়া বিবিসি জানালার মজায় মজায় শেখা অনুষ্ঠানের কামাল চরিত্রে অভিনয় করেও ব্যাপক পরিচিতি পান এই অভিনেতা।

কামাল বায়েজীদের অসুস্থতার খবর পাওয়ার পর থেকে তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছেন অভিনয়শিল্পী সংঘ ও থিয়েটার অঙ্গনের সহকর্মীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

আইসিইউতে ভর্তি অভিনেতা কামাল বায়েজীদ

বিস্তারিত কমেন্টে