মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:২৮:৫৬
শিরোনাম
● সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি ● ৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি ● ৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন

নাটোরে অনলাইন বেটিং চালানোর সময় গ্রেপ্তার ৩

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:১৬
শেয়ার: mail
নাটোরে অনলাইন বেটিং চালানোর সময় গ্রেপ্তার ৩

নাটোরের লালপুরে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়ায় ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে একই দিন ভোরে উপজেলার মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মহারাজপুর মধ্যপাড়া গ্রামের ফরজ আলী মণ্ডলের ছেলে আরিফুল ইসলাম (৩৩), একই গ্রামের মোস্তাক আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৩) এবং নবীনগর গ্রামের মারিফুল ইসলামের ছেলে ইমন ইসলাম (২২)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে মহারাজপুর মধ্যপাড়া গ্রামের আরিফুল ইসলামের টিনশেড বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনারত অবস্থায় আরিফুলসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মোবাইল ফোনগুলো মামলায় আলামত হিসেবে দেখানো হয়েছে। অনলাইন জুয়াসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে অনলাইন বেটিং চালানোর সময় গ্রেপ্তার ৩

বিস্তারিত কমেন্টে