সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:২৬:২৯
শিরোনাম
● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:৫০
শেয়ার: mail
রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের চালান নিয়ে রাশিয়া থেকে বিশেষ কার্গো আজ দেশে পৌঁছাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

এর আগে ২৪ সেপ্টেম্বর কার্গো আসার কথা ছিল। রাশিয়া ও বাংলাদেশ কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিলেও তা বাতিল হয়ে যায়। জানা যায়, তখন ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো আনার ক্ষেত্রে পাকিস্তান তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি। পরে দেশটির অনুমতি পাওয়া গেলে কার্গো দেশে আসার বিষয়টি নিশ্চিত হয়।

বিশেষ নিরাপত্তায় চালানটি পাবনার রূপপুরে নেওয়া হবে। চলতি বছরের মধ্যে ইউরেনিয়ামের ৭টি চালান আসবে।

প্রথম ইউনিটে তিন মাসের বেশি সময় আগে জ্বালানি লোড করা হয়েছে। তবে সেফটি ভাল্বের নিরাপত্তা ত্রুটির কারণে এখনো বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলতে পারে দেশের একমাত্র পারমাণবিক কেন্দ্রটি থেকে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ

বিস্তারিত কমেন্টে