সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১২ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৪০:০১
শিরোনাম
● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক ● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুইডেনের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:০৪
শেয়ার: mail
রোহিঙ্গা প্রত্যাবাসনে সুইডেনের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখতে সুইডেনের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই সহযোগিতা কামনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে হুমায়ুন কবির বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য সুইডেনের অব্যাহত সহায়তা চান। একই সঙ্গে সংকটটিকে আন্তর্জাতিক এজেন্ডায় রাখার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

সুইডিশ রাষ্ট্রদূত রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার প্রশংসা করেন। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈঠকে সুইডেনকে বাংলাদেশের একটি বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার হিসেবে উল্লেখ করেন হুমায়ুন কবির। এ সময় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ এবং প্রাতিষ্ঠানিক জোরদারে সুইডেনের সহায়তার জন্য ধন্যবাদ জানান তিনি।

আলোচনায় দুই দেশের উন্নয়ন সহায়তা, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো উঠে আসে।

অর্থনৈতিক সহযোগিতা বাড়ার সম্ভাবনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব প্রযুক্তি, ওষুধ, প্রকৌশল ও টেলিযোগাযোগ খাতে সুইডেনের বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানান।

দুই নেতা স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যতের বাণিজ্য সুবিধা নিয়েও মতবিনিময় করেন।

গত মাসে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীবিদ্যা অন্তর্ভুক্তকরণ-সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ ও সুইডেন। এতে সহযোগিতার জন্য সুইডেন সরকারকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।

বৈঠকে উভয় পক্ষ অভিবাসন ইস্যুতে দক্ষ জনশক্তি তৈরি ও কারিগরি প্রশিক্ষণে সহযোগিতা বাড়িয়ে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন।

নিকোলাস উইকস দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সুইডেনের প্রস্তুতির কথাও জানান। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগগুলোরও প্রশংসা করেন।

উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়েও আলোচনা করেন এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুইডেনের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে