সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:১৭:০৪
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

পুলিশ সদস্যকে গাড়িতে তুলে হত্যার হুমকি, গ্রেপ্তার ১

সোহাগ আরেফিন
সোহাগ আরেফিন
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২২
শেয়ার: mail
পুলিশ সদস্যকে গাড়িতে তুলে হত্যার হুমকি, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে পুলিশ আক্রান্ত মামলার এজাহারনামীয় আসামি জাহিদুল ইসলাম ইমন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে হালিশহর থানাধীন বি-ব্লক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম ইমন নোয়াখালীর কবিরহাট থানার উপরাদলামছি গ্রামের মো. জহিরুল ইসলাম ও কহিনুর বেগমের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি বর্তমানে চট্টগ্রামের হালিশহর বি-ব্লক রোড-২, পানির ট্যাংকি ও মহিলা মাদ্রাসা এলাকায় বসবাস করতেন।

ডবলমুরিং মডেল থানা পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট মোড় পুলিশ বক্সের পাশে সড়কে কয়েকটি ম্যাক্সিমা গাড়ি প্রতিবন্ধকতা সৃষ্টি করে দাঁড়িয়ে ছিল। পুলিশ সদস্যরা গাড়িগুলো সরানোর চেষ্টা করলে একটি ম্যাক্সিমা গাড়ির চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পুলিশ সদস্যের দিকে এগিয়ে আসেন বলে অভিযোগ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জীবন রক্ষার্থে ওই পুলিশ সদস্য গাড়িটির সামনের চাকার মাডগার্ডের ওপর উঠে পড়েন। এরপরও চালক গাড়ি না থামিয়ে তাঁকে সঙ্গে নিয়ে দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকেন। এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে গালিগালাজ ও অশালীন মন্তব্য করার পাশাপাশি তাঁকে গাড়ি থেকে ফেলে দিয়ে চাকার নিচে পিষ্ট করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

পরে সার্জেন্ট মো. সুমনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা গাড়িটিকে ধাওয়া করেন। এ সময় প্রাণ রক্ষার্থে ওই পুলিশ সদস্য চিৎকার করতে থাকেন। একপর্যায়ে পথচারীরা তাঁর চিৎকার শুনে ডবলমুরিং থানাধীন ঈদগাঁ কাঁচা রাস্তার ওপর গাড়িটিকে থামানোর চেষ্টা করেন। তখন চালক গাড়ি থেকে নেমে ওই পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে কৌশলে পালিয়ে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সলের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. রিদুয়ানুল হক, এএসআই মাসুম হোসেন, এএসআই আসলাম সরকার, এএসআই মো. মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় হালিশহর বি-ব্লক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ইমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পুলিশ সদস্যকে গাড়িতে তুলে হত্যার হুমকি, গ্রেপ্তার ১

বিস্তারিত কমেন্টে