সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৬:৪৪
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

রুহিয়ায় বিশেষ অভিযানে গাঁজা ও চাকুসহ গ্রেফতার ২

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৪
শেয়ার: mail
রুহিয়ায় বিশেষ অভিযানে গাঁজা ও চাকুসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রুহিয়া ইউনিয়নের কশালগাঁও এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কশালগাঁও (বাঁশবাড়ী) গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে মো. লাল মিঞা (৪১) এবং কশালগাঁও (কালীবাড়ী) গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. মজিদুল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেনের সার্বিক নির্দেশনায় রুহিয়া থানা পুলিশ ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ ভবনের সামনের পাকা রাস্তা থেকে ওই দুজনকে আটক করা হয়।

পরে তল্লাশি করে তাঁদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৫৫০ টাকা, দুটি সিমসহ একটি বাটন মোবাইল ফোন এবং ১২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ধারালো লোহার দেশীয় চাকু উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা (নম্বর-৮) দায়ের করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়ায় বিশেষ অভিযানে গাঁজা ও চাকুসহ গ্রেফতার ২

বিস্তারিত কমেন্টে