আদালতের একটি গ্রেফতারি পরোয়ানার আসামি হিসেবে নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার হেতিমদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরকে গতকাল রাতে মনোহরদী থানার পুলিশের একটি দল তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আদালতের একটি গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে মনোহরদী থানা-পুলিশ।
আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠান।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
kalprakash.com/IM