বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ২:৩৬:৫৮
শিরোনাম
● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক

মো. আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধি
মো. আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮
শেয়ার: mail
শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক

শেখ হাসিনার জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তাঁকে প্রথমে প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। পরে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাব্বি হোসেন সরকার ও রাজনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি শেরেবাংলা এ কে ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, “রাব্বির ফেসবুক পোস্টে শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেখে কয়েকজন শিক্ষার্থী তাকে প্রক্টর অফিসে ধরে নিয়ে আসে। ওর ফোনে আরও এ ধরনের বিভিন্ন আলামত পাওয়া যায়। তারপর প্রশাসনের পক্ষ থেকে রাব্বিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “রাব্বি আমাদের থানায় আটক রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অন্য কোনো অপরাধে যুক্ত কি না, সেটাও আমরা খতিয়ে দেখছি।”

এদিকে সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে রাব্বি হোসেনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা জানায় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ।

বহিষ্কারের পর নিজের ফেসবুক পোস্টে রাব্বি দাবি করেন, “শেখ হাসিনাকে আমি শুভ জন্মদিন আপা সার্কাজম হিসেবে বলেছিলাম।” ২০২৪ সালের আন্দোলনে সরাসরি অংশ নেওয়া এবং আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকার দাবিও করেন তিনি।

জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, “রাব্বি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বৈরাচার খুনি হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই মন্তব্যকে কেন্দ্র করে আমাদের মনে আশঙ্কা জাগে এবং এটা পুরোপুরি আমাদের সাংগঠনিক নীতি ও আদর্শের পরিপন্থী। সেই আলোকেই জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।” রাব্বির ওই শুভেচ্ছা বার্তা খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক

বিস্তারিত কমেন্টে