সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৫:০২
শিরোনাম
● কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের ● কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির ● জামায়াতের ১০০ কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে এনসিপি, দাবি রাশেদ খাঁনের ● জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১০ ● মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের ● মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ ● সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত ● ময়মনসিংহের খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ ● ৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব ● কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের ● কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির ● জামায়াতের ১০০ কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে এনসিপি, দাবি রাশেদ খাঁনের ● জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১০ ● মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের ● মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ ● সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত ● ময়মনসিংহের খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ ● ৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

মো. আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধি
মো. আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪০
শেয়ার: mail
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

মো. আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধি। ছবি: সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হোসেনকে সংগঠনের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিপরিপন্থী কর্মকাণ্ডের জন্য রাব্বি হোসেনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, ‘রাব্বি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বৈরাচার খুনি হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই মন্তব্যকে কেন্দ্র করে আমাদের মনেও আশঙ্কা জাগে। আমাদের মনে হয়েছে, এটা পুরোপুরি আমাদের সাংগঠনিক নীতি ও আদর্শের পরিপন্থী। সেই আলোকেই আমাদের জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।’

রাব্বি হোসেনের ওই শুভেচ্ছা বার্তা খতিয়ে দেখে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

বহিষ্কৃত রাব্বি হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

বিস্তারিত কমেন্টে