সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৩১:২৯
শিরোনাম
● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কফিতে দুধ মেশালে উপকার নাকি ক্ষতি? গবেষণায় যা জানা গেল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১
শেয়ার: mail
কফিতে দুধ মেশালে উপকার নাকি ক্ষতি? গবেষণায় যা জানা গেল

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

সকালে ঘুম কাটাতে কিংবা দিনের ব্যস্ততার মাঝে সতেজতা ফিরিয়ে আনতে অনেকেই নিয়মিত কফি পান করেন। আবার অনেকের পছন্দ কফির সঙ্গে দুধ মিশিয়ে খাওয়া। এতে কফির স্বাদ ও গন্ধ যেমন বদলে যায়, তেমনি শরীরের ওপরও এর বিভিন্ন প্রভাব রয়েছে।

সম্প্রতি বিভিন্ন গবেষণা ও পুষ্টিবিদদের মতামতে উঠে এসেছে, দুধ মিশিয়ে কফি পান কিছু ক্ষেত্রে উপকারী হতে পারে। তবে সবার জন্য এটি সমানভাবে উপযোগী নয়।

কফির সঙ্গে দুধের সংমিশ্রণ
ক্যাপুচিনো, লাতে ও মোচার মতো দুধযুক্ত কফি বিশ্বের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়। দুধ কফিকে আরও মসৃণ ও ক্রিমি করে এবং এর তীব্র স্বাদও কিছুটা কমিয়ে দেয়।

এক গবেষণায় দেখা গেছে, দুধে থাকা প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড কফির অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনলের সঙ্গে মিশে প্রদাহ কমাতে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে জয়েন্টের ব্যথা বা প্রদাহজনিত কিছু সমস্যার ক্ষেত্রে এই সংমিশ্রণের সম্ভাব্য উপকারের কথা গবেষণায় উঠে এসেছে।

জার্নাল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত গবেষণায়ও কফি ও দুধের সংমিশ্রণের সম্ভাব্য প্রদাহবিরোধী প্রভাবের কথা বলা হয়েছে। পুষ্টিবিদ শ্বেতা শাহের মতে, দুধ কফির তীব্রতা কমাতে পারে এবং কিছু মানুষের ক্ষেত্রে অ্যাসিডিটি বা হজমের অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে।

কারা সতর্ক থাকবেন?
যাঁদের ল্যাকটোজ অসহিষ্ণুতা রয়েছে, তাঁদের জন্য দুধ মেশানো কফি পেটে অস্বস্তি, গ্যাস বা অন্যান্য সমস্যা তৈরি করতে পারে। তাই এ ধরনের সমস্যা থাকলে দুধযুক্ত কফি পান করার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

এ ছাড়া যাঁরা ওজন নিয়ন্ত্রণ করছেন বা নির্দিষ্ট ডায়েট অনুসরণ করছেন, তাঁদের দুধ ও চিনি মেশানো কফির অতিরিক্ত ক্যালরি বিবেচনায় রাখা উচিত। এ ক্ষেত্রে পরিমাণ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ।

কফির সঙ্গে দুধ মেশালে এর অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতা কীভাবে পরিবর্তিত হয়, তা নিয়ে গবেষণায় বিভিন্ন তথ্য পাওয়া গেছে। তবে দুধ যোগ করলে কফির পুষ্টিগুণ পুরোপুরি নষ্ট হয়ে যায়—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

তাহলে দুধ দিয়ে কফি খাবেন?
দুধ মিশিয়ে কফি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর, তার একক কোনো উত্তর নেই। বিষয়টি নির্ভর করে ব্যক্তির স্বাস্থ্য, দুধ সহ্য করার ক্ষমতা, কফির পরিমাণ এবং এতে চিনি বা অন্যান্য উপাদান কতটা যোগ করা হচ্ছে, তার ওপর।

তাই পরিমিত পরিমাণে কফি পান করা এবং নিজের শরীরে এর প্রতিক্রিয়া লক্ষ করাই গুরুত্বপূর্ণ। কোনো নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী কফি ও দুধের পরিমাণ ঠিক করা ভালো।

সূত্র: হেলথলাইন ও টাইমস অব ইন্ডিয়া

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কফিতে দুধ মেশালে উপকার নাকি ক্ষতি? গবেষণায় যা জানা গেল

বিস্তারিত কমেন্টে