সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:২৮:০৮
শিরোনাম
● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি

পাবনায় বিশ্ববিদ্যালয়ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানির অভিযোগ ভুক্তভোগীদের

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০
শেয়ার: mail
পাবনায় বিশ্ববিদ্যালয়ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানির অভিযোগ ভুক্তভোগীদের

পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র নাফিউল করিম সোহানের (২৩) মৃত্যুর ঘটনায় তার পরিবার একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করে স্বজনদের হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া বাজারে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ভুক্তভোগীরা। এ সময় ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য দেন নিহত নাফিউলের চাচা ও হত্যা মামলার আসামি নজরুল ইসলাম চাঁদ, ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মাহতাব আলী প্রমুখ।

নিহত নাফিউলের চাচা নজরুল ইসলাম চাঁদ বলেন, ২০২৪ সালের ৮ জুন রাতে নিজের বাড়িতে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে ভাতিজা নাফিউল। পরদিন ৯ জুন সকালে তার বাবা-মায়ের চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা গিয়ে দেখেন নাফিউল অচেতন অবস্থায় ঘরে পড়ে আছে। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে তার মায়ের অনুরোধে নাফিউলকে পাবনা এসোর্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে সময় নাফিউলের বাবা-মা দুজনেই উপস্থিত ছিলেন। এরপর লাশ বাড়ি এনে গ্রামবাসীর উপস্থিতিতে দাফন করা হয়। তখন নাফিউলের বাবা-মা কোনো অভিযোগ করেননি এবং পুলিশও কয়েক দফা তদন্ত করেছে বলে জানান তিনি।

নজরুল ইসলাম চাঁদ আরও বলেন, নাফিউল মারা যাওয়ার ছয় মাস পর তার মা আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে তাদের হয়রানিমূলকভাবে আসামি করা হয়েছে। কেন, কী উদ্দেশ্যে ও কার প্ররোচনায় তাদের আসামি করা হলো, তা তারা আজও জানতে পারেননি বলে দাবি করেন। তার ভাষ্যে, তাদের সঙ্গে কোনো পক্ষের কখনো দ্বন্দ্ব হয়নি, তারপরও মিথ্যা মামলায় আত্মসমর্পণ করে তাকে ৪৫ দিন কারাভোগ করতে হয়েছে এবং বর্তমানে তিনি জামিনে আছেন। তিনি বলেন, নাফিউলের মৃত্যু হৃদরোগ বা স্ট্রোকে হয়েছে বলে অনেকে ধারণা করেন, তবু তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলা হচ্ছে। তিনি নাফিউলের ফরেনসিক প্রতিবেদন দ্রুত প্রকাশ ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানান এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যা ও বানোয়াট দাবি করে তার প্রতিবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান, জাকিরুল ইসলাম, রেজাউল করিম, আজগার সরকার, জাহিদুল ইসলাম, হাসান আলী, জাহাঙ্গীর আলী, লিটন হোসেন, নাজমুল সরকার, মালেক প্রামানিক, আব্দুল জলিল, শাহ আলম প্রমুখ।

মামলা সূত্রে জানা যায়, পাবনার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রামের রেজাউল করিম-নাসিমা আক্তার দম্পতির সন্তান নাফিউল করিম সোহান (২৩) গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত বছরের ৫ জুন তিনি ঈদের ছুটিতে বাড়িতে আসেন এবং ৯ জুন সকালে তার বাবা-মা ছেলের মরদেহ দেখতে পান।

তাদের অভিযোগ, বাড়ির সামনের জমি কেনাকে কেন্দ্র করে নাফিউলের চাচা ইব্রাহিম হোসেন ও নজরুল ইসলাম এবং চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ দেখা দেয়। এর জেরে গত ২৪ এপ্রিল জমির মাটি কাটা নিয়ে ঝগড়া হয় এবং নাফিউলকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। নাফিউলের বাবা-মায়ের অভিযোগ, ৮ জুন রাতে তাকে চাচা ও চাচাতো ভাইয়েরা মিলে শ্বাসরোধে হত্যা করেছেন।

ছেলে হারানোর পর নাফিউলের মা নাসিমা আক্তার বাদী হয়ে ছয়জনকে আসামি করে পাবনার আদালতে একটি হত্যা মামলা করেন। তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে চলতি বছরের ২৭ জানুয়ারি নাফিউলের লাশ কবর থেকে উত্তোলন করে পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় বিশ্ববিদ্যালয়ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানির অভিযোগ ভুক্তভোগীদের

বিস্তারিত কমেন্টে