স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৪ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে স্কয়ার গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬:
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬
পদসংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: textile.squaregroup.com
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে এমবিএ বা এমকম ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: আরএমজি খাতে পে-রোল ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।
kalprakash.com/IM