মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:৪১:৩৬
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

বাংলাদেশের তরুণদের জন্য সম্ভাবনাময় ১০ পেশা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৮
শেয়ার: mail
বাংলাদেশের তরুণদের জন্য সম্ভাবনাময় ১০ পেশা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নতুন বছর এলেই চাকরিজীবীদের মনে ঘুরপাক খায় একটি প্রশ্ন—এবার বেতন কতটা বাড়বে? প্রযুক্তি, স্বাস্থ্যসেবা কিংবা বিশেষায়িত কারিগরি দক্ষতার পেশায় থাকা ব্যক্তিদের জন্য ২০২৭ সাল হতে পারে সুখবরের বছর। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান রিজিউমে জিনিয়াসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন ১০টি পেশার কথা তুলে ধরা হয়েছে, যেখানে আগামী বছরে বেতন বৃদ্ধির সম্ভাবনা সবচেয়ে বেশি।

গবেষণাটি মূলত যুক্তরাষ্ট্রের শ্রমবাজারভিত্তিক হলেও ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং ও দক্ষ জনশক্তি রপ্তানির বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের তরুণদের জন্যও এটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রিজিউমে জিনিয়াসের ক্যারিয়ার বিশেষজ্ঞ ইভা চ্যান বলেন, বেতন হঠাৎ করে বাড়ে না; যে খাতে দক্ষ কর্মীর চাহিদা বেশি, সেখানেই বেতন বৃদ্ধির সুযোগও বেশি থাকে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর শিল্পের বিস্তারে বিশেষ দক্ষতাসম্পন্ন কর্মীদের চাহিদা দ্রুত বাড়ছে।

১. আর্থিক ব্যবস্থাপক

জটিল অর্থনৈতিক পরিস্থিতিতে কোম্পানিগুলো এখন হিসাব মেলাতে দক্ষ লোক খুঁজছে। বাংলাদেশেও ব্যাংক ও করপোরেট খাতে এ পেশার চাহিদা রয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে এই পেশায় বার্ষিক গড় বেতন ১,৬১,৭০০ ডলার।

২. মার্কেটিং ম্যানেজার

এখন প্রায় সব ব্যবসাই ডিজিটালনির্ভর। পণ্য বিক্রির নতুন নতুন কৌশল ও ডেটা বুঝতে পারেন—এমন মানুষের কদরও বাড়ছে। ফ্রিল্যান্সিংয়ের বাজারেও ডিজিটাল মার্কেটিং ভালো আয়ের একটি ক্ষেত্র। বৈশ্বিক প্রেক্ষাপটে এই পেশায় বার্ষিক গড় বেতন ১,৬১,০৩০ ডলার।

৩. সাইবার নিরাপত্তা বিশ্লেষক

ইন্টারনেটে হ্যাকিংয়ের ঝুঁকি যত বাড়ছে, সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের চাহিদাও তত বাড়ছে। ২০৩৪ সাল নাগাদ এই খাতে কর্মসংস্থান প্রায় ২৯ শতাংশ বাড়বে। বৈশ্বিক প্রেক্ষাপটে এই পেশায় বার্ষিক গড় বেতন ১,২৪,৯১০ ডলার।

৪. ডেটা সায়েন্টিস্ট

বর্তমান যুগে তথ্য বা ডেটা যেকোনো ব্যবসার অন্যতম চালিকাশক্তি। যারা এসব তথ্য বিশ্লেষণ করে ব্যবসার ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দিতে পারেন, ২০২৭ সালে তাদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। বাংলাদেশের আইটি খাতের তরুণদের জন্যও এটি সম্ভাবনাময় একটি ক্ষেত্র। বৈশ্বিক প্রেক্ষাপটে এই পেশায় বার্ষিক গড় বেতন ১,১২,৫৯০ ডলার।

৫. নিবন্ধিত নার্স

উন্নত বিশ্বে নার্সের সংকট দীর্ঘদিনের। বাংলাদেশ থেকেও প্রতিবছর অনেক নার্স ইউরোপ ও মধ্যপ্রাচ্যে যাচ্ছেন। নিবন্ধিত নার্সদের ক্ষেত্রে ২০২৬ সাল হচ্ছে নিশ্চিত সফলতার বছর। বৈশ্বিক প্রেক্ষাপটে এই পেশায় বার্ষিক গড় বেতন ৯৩,৬০০ ডলার।

৬. বিদ্যুৎ লাইন মেরামতকারী

এটি একটি কারিগরি পেশা। উচ্চমাধ্যমিক পাস করার পর হাতে-কলমে কাজ শিখেও যে ভালো বেতন পাওয়া সম্ভব, এই পেশা তার বড় উদাহরণ। বৈশ্বিক প্রেক্ষাপটে এই পেশায় বার্ষিক গড় বেতন ৯২,৫৬০ ডলার।

৭. উড়োজাহাজ মেকানিক

আকাশপথে যোগাযোগ বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষ মেকানিকদের চাহিদাও বাড়ছে। এভিয়েশন খাতে যারা কাজ করতে চান, তাদের জন্য এ সময়টি সম্ভাবনাময়। বৈশ্বিক প্রেক্ষাপটে এই পেশায় বার্ষিক গড় বেতন ৭৮,৬৮০ ডলার।

৮. সহকারী নার্স

মূল নার্সদের পাশাপাশি যারা সহকারী হিসেবে কাজ করেন, তাদের বেতন বৃদ্ধির হারও উল্লেখযোগ্য। এই পেশায় বেতন বৃদ্ধির হার প্রায় ৭ দশমিক ৬ শতাংশ। বৈশ্বিক প্রেক্ষাপটে এই পেশায় বার্ষিক গড় বেতন ৬২,৩৪০ ডলার।

৯. ভারী যন্ত্রপাতির অপারেটর

রাস্তাঘাট বা বড় অবকাঠামো নির্মাণে যারা ক্রেন বা অন্যান্য ভারী যন্ত্র পরিচালনা করেন, তাদের জন্য শ্রমবাজারে চাহিদা রয়েছে। কারিগরি শিক্ষা নিলে এই পেশায় ক্যারিয়ার গড়া সহজ হতে পারে। বৈশ্বিক প্রেক্ষাপটে এই পেশায় বার্ষিক গড় বেতন ৫৮,৩২০ ডলার।

১০. ট্রাকচালক

সরবরাহব্যবস্থা সচল রাখতে দক্ষ চালকের বিকল্প নেই। বিদেশে দক্ষ চালকদের জন্যও উচ্চ বেতনের সুযোগ রয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে এই পেশায় বার্ষিক গড় বেতন ৫৭,৪৪০ ডলার।

গবেষণাটি বলছে, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি এবং কারিগরি দক্ষতাভিত্তিক পেশাগুলো আগামী বছরগুলোতে শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যাদের এসব বিশেষায়িত দক্ষতা রয়েছে, তারা ২০২৭ সালজুড়ে বেতন বাড়ানোর আলোচনায় শক্ত অবস্থানে থাকতে পারেন। ক্যারিয়ার বদলানোর কথা ভাবলে বা নতুন কোনো দক্ষতা অর্জন করতে চাইলে এই ১০টি পেশা সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে।

তথ্যসূত্র: ফোর্বস

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশের তরুণদের জন্য সম্ভাবনাময় ১০ পেশা

বিস্তারিত কমেন্টে