রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৩১:০১
শিরোনাম
● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ ● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯
শেয়ার: mail
সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

সাত বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন বাবর আজম। শনিবার খান রিসার্চ ল্যাবরেটরিজের বিপক্ষে অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ওজিডিসিএল) হয়ে ব্যাট করতে নামেন তিনি। কিন্তু ৩১ বছর বয়সী এই ব্যাটার আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি।

প্রেসিডেন্টস ট্রফির তৃতীয় রাউন্ডে ব্যাট করতে নেমে মাত্র ১২ রান করেছেন বাবর। ২০ বলের ইনিংসে ছিল দুটি বাউন্ডারি, স্ট্রাইক রেট ছিল ৬০ দশমিক ০০। আর্শাদ ইকবালের বাউন্সারে আব্দুল ফাসিহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার বিদায়ে প্রতিপক্ষের ৩৯৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৪৬ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে ওজিডিসিএল।

২০১৯ সালের ডিসেম্বর থেকে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা যায়নি বাবরকে। প্রেসিডেন্টস ট্রফি দিয়ে এই ফরম্যাটে তার প্রত্যাবর্তনের দিনে ভক্ত-সমর্থকরা বিপুল আগ্রহ নিয়ে খেলা দেখতে আসেন।

তবে বিপজ্জনক বোলার আর্শাদের একটি লাফিয়ে ওঠা উঁচু ডেলিভারি পুল করতে গিয়েই ক্যাচ তুলে দেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম

বিস্তারিত কমেন্টে