রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৩৫:৩৬
শিরোনাম
● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ ● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

৪০ কেজি ওজন কমিয়ে চমক দিলেন ওয়েইন রুনি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৩
শেয়ার: mail
৪০ কেজি ওজন কমিয়ে চমক দিলেন ওয়েইন রুনি

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে মুটিয়ে গিয়েছিলেন ওয়েইন রুনি। ভুঁড়িওয়ালা শরীর নিয়ে অনেক সময় নেটিজেনদের হাসির পাত্র হয়েছেন তিনি।

তবে সম্প্রতি সমর্থকদের চমকে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার। ৪০ কেজি ওজন কমিয়েছেন তিনি।

সম্প্রতি ডিজনি প্লাসের নতুন সিরিজ ‘দ্য রিয়েল রুনিজ’-এর প্রিমিয়ারে স্ত্রী কোলিনকে নিয়ে লাল গালিচায় হাজির হন রুনি। বদলে যাওয়া মেদহীন এক চেহারায় দেখা যায় তাকে।

শুধু অতিরিক্ত ওজনই কমাননি, সঙ্গে নাকের অস্ত্রোপচারও করিয়েছেন তিনি।

চেহারার এমন পরিবর্তন দেখে গুঞ্জন ওঠে, ইনজেকশন নিয়ে ওজন কমিয়েছেন রুনি। সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ডেইলি মেইলকে ৪০ বছর বয়সী সাবেক স্ট্রাইকার জানান, ওজন কমানোর ইনজেকশন নেওয়ার যে গুঞ্জন ছড়িয়েছে তা শুনে তার খারাপ লেগেছে, কারণ তিনি ওজন কমাতে জিমে কঠোর পরিশ্রম করছেন।

দীর্ঘদিন ধরেই নাক ডাকার সমস্যায় ভুগছিলেন রুনি। তার নাক ডাকা নিয়ে অতিষ্ঠ ছিলেন স্ত্রী কোলিন এবং তিনিই স্বামীকে অস্ত্রোপচার করাতে রাজি করান। রুনিও তা মেনে নেন। তিনি জানান, তার নাকের এক পাশ দিয়ে নিঃশ্বাস বের হতো না, তাই সার্জারি করিয়েছেন।

বুটজোড়া তুলে রাখার পর কোচিং পেশায় যুক্ত হয়েছিলেন রুনি। তবে ডাগআউটে সময়টা তার ভালো কাটেনি। বর্তমানে বিবিসির টিভি বিশ্লেষক হিসেবে কাজ করছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৫৩ গোলের মালিক এই সাবেক তারকা। ভবিষ্যতে আবার কোচিংয়ে ফিরবেন কি না জানতে চাইলে তিনি বলেন, টাকার জন্য তিনি এই কাজ করেন না, বরং সারাদিন ঘরে বসে না থেকে ব্যস্ত থাকতেই কাজ করেন। তার ভাষায়, হয়তো তিনি আর কখনো কোচিং করাবেন না, তাই সামনের দিকে তাকাতে হবে। তিনি রসিকতা করে বলেন, তার মনে হয় এখন ‘দ্য মাস্কড সিঙ্গার’ শোতে যাওয়া দরকার, যদিও সেখানে গেলে তাকে খোঁচা মেরে একদম শেষ করে দেওয়া হবে বলে মনে করেন তিনি।

সর্বশেষ প্লাইমাউথ ক্লাবের ডাগআউটে দাঁড়ান রুনি। দলটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় গত ডিসেম্বরে ছাঁটাই হন তিনি। কোচিং জীবনের অনিশ্চয়তা নিয়ে রুনি বলেন, খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার কখন শেষ হবে তা আগে থেকেই জানা যায় এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া সম্ভব। কিন্তু কোচ হিসেবে এক বছর, দুই বছর নাকি তিন মাস টিকবেন, তা বলা অসম্ভব এবং চাকরি হারানোর ধাক্কার জন্য কেউ কখনোই প্রস্তুত থাকে না বলে মন্তব্য করেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

৪০ কেজি ওজন কমিয়ে চমক দিলেন ওয়েইন রুনি

বিস্তারিত কমেন্টে