সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:২৩:০৬
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

বাগেরহাটে বারকোডে ধরা পড়ল ৯ জাল দাখিলা, জমি রেজিস্ট্রি স্থগিত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২০
শেয়ার: mail
বাগেরহাটে বারকোডে ধরা পড়ল ৯ জাল দাখিলা, জমি রেজিস্ট্রি স্থগিত

বাগেরহাটের চিতলমারীতে জমির দলিল নিবন্ধনের কাগজপত্র যাচাইয়ের সময় বারকোড পরীক্ষা করে নয়টি অনলাইন দাখিলা জাল হিসেবে শনাক্ত করেছেন সাব-রেজিস্ট্রার সমীর কর্মকার। এ ঘটনায় বোয়ালিয়া মৌজার ১৫ শতক জমির দলিল নিবন্ধন স্থগিত করা হয়েছে। জব্দ করা হয়েছে সংশ্লিষ্ট নথির সব কাগজপত্র।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চিতলমারী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে এ ঘটনা ঘটে। ওই দিন দলিল লেখক মুন্সি দেলোয়ার হোসেন বোয়ালিয়া মৌজার ১৫ শতক জমির দলিল নিবন্ধনের জন্য নোটিশসহ প্রয়োজনীয় নথি জমা দেন।

সাব-রেজিস্ট্রার সমীর কর্মকার জানান, নথির সঙ্গে থাকা অনলাইন দাখিলাগুলো বারকোড দিয়ে যাচাই করার সময় প্রথমেই সন্দেহের সৃষ্টি হয়। বারকোড পরীক্ষা করে সংশ্লিষ্ট সার্ভারে প্রবেশ করা যাচ্ছিল না। এরপর পর্যায়ক্রমে সবগুলো দাখিলা পরীক্ষা করা হলেও একই সমস্যা দেখা যায়।

পরে অন্য একটি দলিলের দাখিলা পরীক্ষা করলে সেটি সরাসরি ভূমি মন্ত্রণালয়ের ভূমি-সংক্রান্ত সার্ভারে প্রবেশ করে। এরপরই আগের দাখিলাগুলো জাল হওয়ার বিষয়টি তার কাছে স্পষ্ট হয়।

সমীর কর্মকারের দেওয়া তথ্য অনুযায়ী, জাল দাখিলাগুলোতে অনলাইন দাখিলার অন্যান্য তথ্য হুবহু নকল করা হয়েছে। তবে বারকোড তৈরির ক্ষেত্রে ‘মড়া’-র জায়গায় ‘য়ড়া’ ব্যবহার করা হয়েছে।

তিনি জানান, খতিয়ান ৮৫৫, ৬৫৯, ৪৮৩, ৪২৩, ৩৭৫, ৫১, ৩৭১, ১৩১ ও ৬৫৮-এর বিপরীতে দেওয়া দাখিলাগুলো যাচাই করা হয়। এসবের মধ্যে দাখিলা নম্বর ৪৭১২২৬১৭৫৩৪০, ৪৭১২২৬১৭৫৬৮৭, ৪৭১২২৬১৭৬৮৩৪, ৪৭১২২৬১৭৫৩২৫, ৪৭১২২৬১৭৬৮৯৮, ৪৭১২২৬১৭৫৪০২, ৪৭১২২৬১৭৫৬৮৭, ৪৭১২২৬১৭৫৬০১ ও ৪৭১২২৬১৭৫৫৯৫— এই দাখিলাগুলোর মধ্যে আটটি অনলাইন দাখিলা জাল বলে প্রমাণিত হয়েছে।

দাখিলা জাল প্রমাণিত হওয়ায় জমির দলিল নিবন্ধন স্থগিতের পাশাপাশি দাখিলাসহ নথির কাগজপত্র জব্দ করা হয়েছে। আগামী বুধবার (৩০ সেপ্টেম্বর) দলিল লেখক মুন্সি দেলোয়ার হোসেনের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন সাব-রেজিস্ট্রার। তার জবাবের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

দলিল লেখক মুন্সি দেলোয়ার হোসেন বলেন, তার সহকারী দলিল লেখক সুব্রত রায় দাখিলাগুলোসহ নথি তাকে দিয়েছিলেন। এরপর তার নাম ব্যবহার করে তিনি দলিলটি সাব-রেজিস্ট্রারের সামনে উপস্থাপন করেন।

সুব্রত রায় বলেন, জমির দাতা শাকিরুল বেগম ও গ্রহীতা মো. মাসুম কাজী দলিল নিবন্ধনের জন্য তাদের কাছে আসেন এবং মাসুম কাজী দাখিলাগুলোসহ প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করেন।

মাসুম কাজীর দাবি, সাড়ে পাঁচ লাখ টাকায় ১৫ শতক জমি কেনার সিদ্ধান্ত হয়। দলিল নিবন্ধনের জন্য দলিল লেখককে তিনি ৮১ হাজার টাকা দেন। আর জসিমের কাছ থেকে ১৬ হাজার টাকা দিয়ে আটটি দাখিলা সংগ্রহ করেন বলে তিনি জানান।

দলিল লেখক সমিতির সভাপতি খান মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় তারা নিন্দা জানিয়েছেন এবং জালিয়াতির সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন।

হিজলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল ওহাব জানান, প্রায় ছয় মাস ধরে বোয়ালিয়া মৌজায় খাজনা আদায় ও দাখিলা দেওয়া বন্ধ রয়েছে।

ইউএনও খাদিজা আক্তার বলেন, এ বিষয়ে তাকে কেউ অবহিত করেননি। রেজিস্ট্রি অফিসে জাল দাখিলা দাখিলের ঘটনায় সাব-রেজিস্ট্রার সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন বলে তিনি জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাগেরহাটে বারকোডে ধরা পড়ল ৯ জাল দাখিলা, জমি রেজিস্ট্রি স্থগিত

বিস্তারিত কমেন্টে