সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:২৪:১১
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

গাইবান্ধায় সোয়া কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১০
শেয়ার: mail
গাইবান্ধায় সোয়া কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে যৌথ অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দইহারা গ্রামের আলিপ হোসেন (২২), একই গ্রামের সরজিনা আক্তার (৩০) এবং পণ্ডিতপুর জিড়াই গ্রামের এনামুল হক (৫০)।

বিজিবি জানায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ মূর্তি পাচারকারী চক্র পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে মূল্যবান কষ্টিপাথরের কয়েকটি মূর্তি সীমান্তবর্তী এলাকায় পাচারকারীদের বাড়িতে মজুত করেছে। পরে বিজিবি ও পুলিশের যৌথ দল দইহারা গ্রামে অভিযান চালিয়ে দুটি মূর্তি উদ্ধার করে এবং তিনজনকে গ্রেপ্তার করে।

উদ্ধার হওয়া মূর্তিগুলোর মান নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যাচাই করা হয়। ডিজিটাল মেশিনে ওজন করে দেখা যায়, বড় মূর্তিটির ওজন প্রায় ১১৯ কেজি এবং ছোটটির ওজন প্রায় ১৬ কেজি ৮৭০ গ্রাম।

বিজিবি সদর দপ্তরের নির্ধারিত মূল্য অনুযায়ী, মূর্তি দুটির আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গাইবান্ধায় সোয়া কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

বিস্তারিত কমেন্টে