মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:২৪:০০
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

মিঠাপুকুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১০:১৬
শেয়ার: mail
মিঠাপুকুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শহীদুল ইসলামের ওপর প্রকাশ্যে পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। তিনি দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার বিশেষ প্রতিনিধি, রংপুর প্রেসক্লাবের সদস্য এবং স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত শুক্রবার ৩ মার্চ বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে তাজপুর বাজার এলাকায় পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, কাফ্রিখাল ইউনিয়নের এক স্থানীয় রাজনৈতিক নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে তার সহযোগীরা তাজপুর বাজারে তাকে আটক করে বেধড়ক মারধর করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হামলার সময় দুর্বৃত্তরা তার ব্যবহৃত একটি হ্যান্ডি ক্যামেরা ভাঙচুর করে এবং মোবাইল ফোন নষ্ট করে ফেলে। এছাড়া তার কাছ থেকে নগদ ৭ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

স্থানীয় বাসিন্দা রশিদুল ও ফিরোজ জানান, এর আগে শহীদুল ইসলাম তাদের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছিলেন, এজন্য তারা ক্ষুব্ধ ছিলেন। হামলাকারী হারুন-অর-রশিদের বিরুদ্ধে অসহায় মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ তুলে ধরেন সাংবাদিক শহীদুল ইসলাম।

সাংবাদিক শহীদুল ইসলামের স্ত্রীর সঙ্গে কথা বললে তিনি জানান, ঘটনার দুই দিন আগে অভিযুক্ত ব্যক্তিরা তাদের বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। তিনি আরও জানান, সঠিক তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং তাদের পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ

বিস্তারিত কমেন্টে