বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:২৬:৩৬
শিরোনাম
গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নিজ খরচে ৪৭ নেতাকর্মীকে ওমরাহয় পাঠালেন বাবর দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ১১ অঞ্চলে মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা, জানালেন মন্ত্রী আখাউড়ায় লিটারে ১০০ গ্রাম তেল কম, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা প্রতিমন্ত্রীর গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নিজ খরচে ৪৭ নেতাকর্মীকে ওমরাহয় পাঠালেন বাবর দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ১১ অঞ্চলে মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা, জানালেন মন্ত্রী আখাউড়ায় লিটারে ১০০ গ্রাম তেল কম, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা প্রতিমন্ত্রীর

রাবি তায়কোয়ানডো ক্লাবের নতুন সভাপতি শাহীন, সম্পাদক সামিউল

রাবি প্রতিনিধি
রাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩
শেয়ার: mail
রাবি তায়কোয়ানডো ক্লাবের নতুন সভাপতি শাহীন, সম্পাদক সামিউল

রাবি প্রতিনিধি। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) তায়কোয়ানডো ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহীন আলীকে সভাপতি এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের একই শিক্ষাবর্ষের মো. সামিউল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ক্লাবের নতুন কমিটি ঘোষণা করেন রাবির শরীরচর্চা শিক্ষা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর, আন্তর্জাতিক তায়কোয়ানডো মাস্টার ও বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো দলের কোচ মো. কামরুজ্জামান চঞ্চল।

এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেসের কোরিয়ান ভাষার অধ্যাপক ইম বং তেক এবং অধ্যাপক অজিয়ন। পরে বিদায়ী কমিটির সদস্যদের সার্টিফিকেট প্রদান ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিদায় দেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি মো. শাহীন আলী তায়কোয়ানডো ব্ল্যাক বেল্ট তৃতীয় ড্যানধারী এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়। সাধারণ সম্পাদক মো. সামিউল ইসলাম ব্ল্যাক বেল্ট প্রথম ড্যানধারী এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড়।

নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের রিয়াদ মুহাম্মদ জিম, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের লাবণ্য আক্তার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবাহ কনেতা তারিক।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আমরিন জাহান আভা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মো. রায়সুস সালেহীন আলিফ এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অপর্না বাসার জুঁই।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আইন বিভাগের জারিফ আহমেদ অনন্য এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন বায়োকেমিস্ট্রি বিভাগের সালমা কানেতা তারিক। কোষাধ্যক্ষ পদে অংক্যজাই মারমা এবং ক্রীড়া সম্পাদক পদে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মরিয়ম দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া প্রচার সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. কামরুজ্জামান, সহপ্রচার সম্পাদক পদে পপুলেশন সায়েন্সেস অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের আরাফাত রহমান, দপ্তর সম্পাদক পদে ফাইন্যান্স বিভাগের তাসনুভা হোসাইন এবং সহদপ্তর সম্পাদক পদে জিওগ্রাফি বিভাগের জহিরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আইআর বিভাগের সাকিবা জান্নাত, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে ফাইন্যান্স বিভাগের সাবিহা সাল সাবিলা এবং আইন বিষয়ক সম্পাদক হিসেবে ফাইন্যান্স বিভাগের মুন্নি আক্তার মাইশাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন শর্মিলা, আবু জাফর, ওয়াপো মারমা, মারুফ, জুবায়ের, পুষ্পিতা, আরাফাত, ফাতেমা আক্তার সান্তনা, ঋদ্ধি ও মহিমা।

ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এ এইচ এম খোরশেদ আলম। উপদেষ্টা হিসেবে রয়েছেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) রোকসানা বেগম এবং একই বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ও তায়কোয়ানডো বিশেষজ্ঞ মো. কামরুজ্জামান চঞ্চল।

উল্লেখ্য, ২০২৩ সালে যাত্রা শুরু করে রাবি তায়কোয়ানডো ক্লাব। শিক্ষার্থীদের তায়কোয়ানডো প্রশিক্ষণ ও আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি শারীরিক-মানসিক সক্ষমতা বৃদ্ধি, জাতীয়-আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ক্লাবটি। এর মধ্যে মাদকবিরোধী কর্মসূচি, বৃক্ষরোপণ, রক্তদান, দুর্যোগকালে সহায়তা, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং পদকপ্রাপ্তদের পুরস্কৃত করার কার্যক্রম উল্লেখযোগ্য।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাবি তায়কোয়ানডো ক্লাবের নতুন সভাপতি শাহীন, সম্পাদক সামিউল

বিস্তারিত কমেন্টে