বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫০:২৭
শিরোনাম
৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা পাঁচ দিন ধরে সাগরে ভাসছেন রাঙ্গাবালীর ১৮ জেলে অসুস্থ অবস্থায় বকেয়া আদায়ে আলটিমেটাম দিলেন শোয়েব আফগান সীমান্তে আটটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের গুলশান-বনানী থানায় নতুন ওসি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য জরুরি নির্দেশনা ৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা পাঁচ দিন ধরে সাগরে ভাসছেন রাঙ্গাবালীর ১৮ জেলে অসুস্থ অবস্থায় বকেয়া আদায়ে আলটিমেটাম দিলেন শোয়েব আফগান সীমান্তে আটটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের গুলশান-বনানী থানায় নতুন ওসি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য জরুরি নির্দেশনা

কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প

সুজন মোহন্ত
সুজন মোহন্ত
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৯
শেয়ার: mail
কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প

সুজন মোহন্ত। ছবি: সংগৃহীত

চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে দিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই ক্যাম্পের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর গফুর এবং গুড নেইবারস বাংলাদেশের জেলা ম্যানেজার রোমিও রতন গোমেজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা।

বক্তারা বলেন, নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষ নানা কারণে নিয়মিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। তাই এসব এলাকায় আরও বেশিসংখ্যক বিশেষ মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এ সময় বিভিন্ন রোগব্যাধি প্রতিরোধ ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

সেবা নিতে আসা আছিমন বেওয়া বলেন, তাঁর চর্মরোগ ছিল এবং আজ বড় ডাক্তার দেখিয়ে ওষুধ পেয়েছেন। মাঝে মাঝে এলাকায় এমন ডাক্তার এলে খুব উপকার হতো বলে তিনি জানান।

আয়োজকেরা জানান, দিনব্যাপী ক্যাম্পে ১৪০ জন রোগীকে নামমাত্র মূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি ৪০০ জনের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া গুড নেইবারস বাংলাদেশের চলমান কর্মসূচির আওতায় চরাঞ্চলের ১ হাজার ৪৯১ জন শিশুকে প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর শিক্ষা উপকরণ, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প

বিস্তারিত কমেন্টে