বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৪৭:৪১
শিরোনাম
ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস তেলের দাম কমলে ভাড়াও কমবে: প্রতিশ্রুতি মন্ত্রীর গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ নাটোরের বাগাতিপাড়ায় সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার উদ্বোধন গভীর নিম্নচাপের প্রভাব, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস তেলের দাম কমলে ভাড়াও কমবে: প্রতিশ্রুতি মন্ত্রীর গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ নাটোরের বাগাতিপাড়ায় সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার উদ্বোধন গভীর নিম্নচাপের প্রভাব, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মানিকগঞ্জে তিন রেস্তোরাঁয় সোয়া লাখ টাকা জরিমানা

বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি
বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৯
শেয়ার: mail
মানিকগঞ্জে তিন রেস্তোরাঁয় সোয়া লাখ টাকা জরিমানা

বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে টয়লেটের ভেতরে মাংস ধোয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও নিষিদ্ধ কেমিকেল ব্যবহারের অভিযোগে তিনটি রেস্তোরাঁকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪৩ ধারায় ঢাকা বিরিয়ানি হাউজকে ১ লাখ টাকা, হাজী নান্না বিরিয়ানি হাউজকে ২৫ হাজার টাকা এবং দ্বীন দুনিয়া রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ঢাকা বিরিয়ানি হাউজের রান্নাঘরের পরিবেশ ও খাদ্য তৈরির প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এমনকি টয়লেটের ভেতরে মাংস ধোয়ার বিষয়টিও নজরে আসে। এ ছাড়া খাবার তৈরিতে নিষিদ্ধ কেমিকেল ব্যবহারের অভিযোগও পাওয়া যায়।

এ ঘটনায় ঢাকা বিরিয়ানি হাউজ কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে রান্নাঘর অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রান্নাঘর স্থানান্তর না করলে নিরাপদ খাদ্য আইনে মামলা করা হবে মর্মে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযান শেষে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মানিকগঞ্জে তিন রেস্তোরাঁয় সোয়া লাখ টাকা জরিমানা

বিস্তারিত কমেন্টে