বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:০৯:৩৫
শিরোনাম
৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা পাঁচ দিন ধরে সাগরে ভাসছেন রাঙ্গাবালীর ১৮ জেলে অসুস্থ অবস্থায় বকেয়া আদায়ে আলটিমেটাম দিলেন শোয়েব আফগান সীমান্তে আটটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের গুলশান-বনানী থানায় নতুন ওসি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য জরুরি নির্দেশনা ৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা পাঁচ দিন ধরে সাগরে ভাসছেন রাঙ্গাবালীর ১৮ জেলে অসুস্থ অবস্থায় বকেয়া আদায়ে আলটিমেটাম দিলেন শোয়েব আফগান সীমান্তে আটটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের গুলশান-বনানী থানায় নতুন ওসি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য জরুরি নির্দেশনা

আজ থেকেই কার্যকর নতুন বাস ভাড়া, জানালেন মন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৫
শেয়ার: mail
আজ থেকেই কার্যকর নতুন বাস ভাড়া, জানালেন মন্ত্রী

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ডিজেলচালিত সাধারণ বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। নতুন বাস ভাড়া আজ থেকেই কার্যকর হবে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা এবং দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন এলাকায় বাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৬০ পয়সা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, মঙ্গলবারই নতুন ভাড়ার প্রজ্ঞাপন জারি হবে এবং প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে নতুন ভাড়া কার্যকর হবে।

সড়কমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার কারণে পরিবহন মালিকেরা প্রচলিত হিসাব অনুযায়ী কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি করেছিলেন। তবে জনস্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, যেকোনো ভাড়া বৃদ্ধি জনগণের জন্য চাপ, তবে পরিস্থিতি বিবেচনা করে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ভাড়া যতটা বাড়ার কথা ছিল তা যৌক্তিক পর্যায়ে কম রাখার চেষ্টা করা হয়েছে।

এর আগে জ্বালানির দাম বাড়ার পর বিআরটিএর ব্যয় বিশ্লেষণ কমিটি দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় ঠেকাতে কঠোর মনিটরিংয়ের কথা জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী। তিনি বলেন, কেউ নির্ধারিত ভাড়ার বেশি নিলে তার বিরুদ্ধে জরিমানা ও জবাবদিহির ব্যবস্থা থাকবে। এমনকি রুট পারমিট বাতিলের বিষয়েও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, গেজেটে যে ভাড়া নির্ধারণ করা হবে, তা মানতে সবাই বাধ্য থাকবে এবং গতবারের মতো এবারও নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় ঠেকানো হবে।

পরিবহন খাতের ব্যয় বৃদ্ধির প্রসঙ্গে মন্ত্রী বলেন, জ্বালানির পাশাপাশি ডলারের দাম বাড়ায় গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়েছে। পরিবহন মালিকেরা এসব ব্যয় বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন বলে জানান তিনি। তবে সরকার জনস্বার্থ বিবেচনায় ভাড়া বৃদ্ধির পরিমাণ সীমিত রাখার চেষ্টা করেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব শুধু পরিবহন ভাড়ায় নয়, জীবনযাত্রার ব্যয়েও পড়ে। তাই অতিরিক্ত ভাড়া আদায় বা জ্বালানির দাম বাড়ার সুযোগে অন্য খাতে অযৌক্তিক মূল্যবৃদ্ধি যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সংযত থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।

চলতি বছরের এপ্রিলেও জ্বালানির দাম বাড়ার পর বাসের ভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ সমন্বয়ের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল ২ টাকা ৫৩ পয়সা এবং দূরপাল্লার বাসে ২ টাকা ২৩ পয়সা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আজ থেকেই কার্যকর নতুন বাস ভাড়া, জানালেন মন্ত্রী

বিস্তারিত কমেন্টে