মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:২৬:৩৮
শিরোনাম
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর

চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৯
শেয়ার: mail
চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এতে বলা হয়েছে, গত ১২ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় আংশিক সংশোধন এনেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, যা পূর্বে গত ২০ মে জারি করা হয়েছিল। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরের ছুটির তারিখ পুনর্নির্ধারণ করে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত বার্ষিক তালিকায় ২৪ সেপ্টেম্বর ছুটির দিন হিসেবে উল্লেখ ছিল। তবে হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে এ বছর দিবসটি ২৩ সেপ্টেম্বর পালিত হওয়ায় ছুটির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

ফলে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে এক দিনের ছুটি থাকবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে হবে।

এদিকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের হাতে থাকা সংরক্ষিত ছুটি থেকে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছুটি দেওয়া হলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা টানা চার দিনের ছুটি ভোগের সুযোগ পাবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ

বিস্তারিত কমেন্টে