মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৪৮:২০
শিরোনাম
সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময়

মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত

মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪
শেয়ার: mail
মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুরে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ১৬টি উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও উন্মুক্ত জলাশয়ে মাছের মজুদ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।

পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও সমবায় কর্মকর্তা। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, পৌর জামায়াতের আমির আব্দুল বারী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, বিএনপি নেতা শান্তসহ বিভিন্ন পর্যায়ের নেতারা কর্মসূচিতে অংশ নেন।

যেসব জলাশয়ে পোনা অবমুক্ত করা হয় সেগুলো হলো—উপজেলা পরিষদ পুকুর, লাউড়ী মাদ্রাসা পুকুর, মাছনা মাদ্রাসা পুকুর, কপালিয়া বাজার জামে মসজিদ পুকুর, নেংগুড়াহাট ফাজিল মাদ্রাসা ও এতিমখানা পুকুর, মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজ পুকুর, মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজ পুকুর, জালঝাড়া ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা পুকুর, কুলটিয়া আড়শিংগাড়ী পূর্বপাড়া জামে মসজিদ পুকুর, গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পের পুকুর, জামিয়া এমদাদিয়া মাদানীনগর মাদ্রাসা পুকুর, পারখাজুরা আশ্রয়ণ প্রকল্পের পুকুর, হানুয়া হাফিজিয়া মাদ্রাসা পুকুর, হরিহর নদ, কপালিয়া সরকারি খাল এবং ঢাকুরিয়া মানুষমরা বিল।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং উন্মুক্ত জলাশয়ে মাছের মজুদ বাড়ানোর লক্ষ্যেই এ কার্যক্রম নেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত

বিস্তারিত কমেন্টে