শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৩৬:০৮

সুদানের হাসপাতালে ড্রোন হামলায় ১০ জন নিহত

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:৫২
শেয়ার: mail
সুদানের হাসপাতালে ড্রোন হামলায় ১০ জন নিহত

সংগৃহীত ছবি

সুদানের হোয়াইট নাইল অঙ্গরাজ্যের আল জাবালাইন হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। হামলাটি বৃহস্পতিবার ঘটেছে, যেখানে দুটি ড্রোন হাসপাতালে আঘাত হানে—একটি অপারেশন থিয়েটার ও অন্যটি মাতৃত্বকালীন ওয়ার্ডে।

আন্তর্জাতিক চিকিৎসাসহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) শুক্রবার হামলার নিন্দা জানিয়ে জানিয়েছে, এটি সম্ভবত দেশটির আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) চালিয়েছে। নিহতদের মধ্যে সাতজন চিকিৎসাকর্মী রয়েছেন, যারা কেউ কেউ পূর্বে এমএসএফের সঙ্গে কাজ করেছেন।

এমএসএফের জরুরি বিভাগের প্রধান এস্পেরাঞ্জা সান্তোস বলেন, শিশুদের টিকাদান কর্মসূচি চলাকালে হামলা হওয়ায় পরিস্থিতি আরও মর্মান্তিক হয়ে গেছে। তিনি নিহতদের পরিবারের প্রতি এবং সাবেক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৪ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

সুদানের হাসপাতালে ড্রোন হামলায় ১০ জন নিহত

বিস্তারিত কমেন্টে